...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 19 Jul 2026, 9:13 PM

...
শাড়ি বিতর্কে তিশার পাশে দাঁড়ালেন জয় News Image

জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির ঘটনায় নতুন করে ˆতরি হয়েছে আলোচনা| পুরোনো এই বিতর্ক আদালত পর্যন্ত গড়ানোয় তিশার পক্ষ নিয়ে কথা বলেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়; একই সঙ্গে তাদের পুরনো একটি ঘটনাও একটু নাড়িয়ে নিলেন| প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসে| সে সময় একটি আইনি নোটিশের সূত্র ধরে বিষয়টি আলোচনায় এলেও পরে তা চাপা পড়ে যায়| তবে সম্প্রতি আদালতের সমন জারির পর পুরোনো সেই বিতর্ক আবারও সামনে আসে| এই খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তানজিন তিশার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন শাহরিয়ার নাজিম জয়| সেখানে তিনি সাধারণ মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও সংবাদমাধ্যমের শিরোনামের সমালোচনা করেন| একই সাথে তিশার ওপর থাকা নিজের পুরোনো কিছু ব্যক্তিগত ক্ষোভের কথাও অকপটে শেয়ার করেন জয়| তিশার প্রতি সমর্থন জানিয়ে জয় লিখেছেন, বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর| সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে সেটা কেটে যাবে খুব দ্রুত তা নিশ্চিত| কিন্তু সাধারণ মানুষের পারসেপশন অর্থাৎ মনোজগতে থেকে যাবে অনন্তকাল যে কোন তানজিন তিশা? যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিল| সেই তানজিন তিশা| এভাবেই মানুষ বলবে| কখনোই বলবে না সে একজন দারুণ অভিনেত্রী| জয় উল্লেখ করেন, অনেক বছর ধরে সে মিডিয়াতে দুর্দান্ত অভিনয়ে উপহার দিয়ে এসেছে| অথচ শিরোনামে শিল্পীর পক্ষে কোন পজিটিভ ইম্প্রেশন নেই| যদি শিরোনামটা হতো এমন তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা| তাহলে ভালো হতো| শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে| শেষে সেই পুরোনো অপমানের কথা স্মরণ করে জয় লেখেন, তবে আজ একটা দুঃখের কথা বলেই ফেলি| তানজিন তিশা আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও, দুই বছর আগে আমেরিকার একটি অনুষ্ঠানে লোকমুখে শুনতে পেয়েছিলাম-আমি স্টেজে উঠলে সে নাকি স্টেজে উঠবে না! কথাটা কতটুকু সত্যি, তা আমি জানি না| এরপর আরেকটি অ্যাওয়ার্ড শোতেও শুনতে পেয়েছি, আমাকে দেখে সে নাকি মন্তব্য করেছিল-‘উনি এখানে কেন?’ দুটি কথাই তার খুব কাছের মানুষের মুখে শোনা, যা শুনে ¯^াভাবিকভাবেই আমি বেশ কষ্ট পেয়েছিলাম| কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে আমি তার পাশে থাকব না? তা তো হতে পারে না!




ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: জাতীয় রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir