প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:46 AM
বুড়িচং পৌরসভার প্রশাসকের উদ্যোগে খালের ময়লা আর্বজনা পরিষ্কার করা হলো
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার সর্ববৃহৎ ধানের মাঠ পয়াতের জলা। এই মাঠকে বুড়িচংয়ের শস্য ভান্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দিনে দিনে এই মাঠের আকৃতি কমে আসছে এবং বিভিন্ন কারণে ফসল উৎপাদনে আগ্রহ হারাচ্ছে কৃষক। তার মধ্যে অন্যতম সমস্যা হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি চারদিক থেকে নেমে এসে এই জলায় জমাটবদ্ধ হয়। ফলে নিচু জমিগুলো সারা বছরই পানির নিচে থাকে। বিশেষ করে ভারতে পানিগুলো বিভিন্ন খাল ও নালা দিয়ে পয়াতের জলায় এসে জমা হয়। কিন্ত পয়াতের জলার পানি বের হওয়ার খালগুলো ময়লা আর্বজনা ও ভরাট করে দখল করে রাখার ফলে পানির প্রবাহতায় বাঁধাগ্রস্ত হয়। তার মধ্যে অন্যতম বুড়িচং বাজারের পশ্চিম পাশের তিথি খাল। যাতে ২০০৪ সালের পর পানির প্রবাহতা কেউ দেখতে পায় নি। সম্প্রতি বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বাজার কমিটির সহায়তায় খালটির ময়লা আর্বজনা পরিষ্কার করে পানির প্রবাহতা সচল করেন। দীর্ঘ ২২ বছর পর তিথি খালের মাধ্যমে পয়াতের জলার পানি নিঃষ্কাশন শুরু হয়। এতে এলাকার সাধারণ মানুষের মনে আনন্দ ফোয়ার বইছে। তবে ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান না থাকায় হতাশাও হচ্ছে। এতো কষ্ট করে দিন রাত পরিশ্রমের ফলে খালটি কতদিন ময়লা মুক্ত থাকবে। ময়লা আর্বজনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজার ও বাসা বাড়ীর মানুষ রাতে আঁধারে আবারও ময়লা ফেলে খালটি ভরাট করে ফেলবে।
স্থানীয় এক কৃষক বলেন, দীর্ঘ ২২ বছর পর এই তিথি খালের মধ্যে পানি প্রবাহিত হতে দেখলাম। এতে খুব আনন্দ লাগছে। তবে এটি ধরে রাখতে হবে। আর যেন কেউ ময়লা আর্বজনা ফেলে খালটি ভরাট করে না ফেলে।
খালের ময়লা আর্বজনা পরিষ্কার করার পরে পানির প্রবাহতা দেখার জন্য পরিদর্শন করে বুড়িচং পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপন।
বুড়িচং বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বুড়িচং পৌরসভার প্রশাসক মোঃ তানভীর হোসেন এর সহায়তায় এবং বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এর দিকনির্দেশনায় ও বাজার কমিটির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম স্বপনকে মিয়ে ১৯ দিন পরিশ্রম করে তিথি খালের ময়লা আর্বজনা পরিষ্কার করেছি। দীর্ঘ ২২ বছর পর এই খালে পানির স্রোত দেখা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...