প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 17 Jul 2026, 9:28 PM
অবশেষে শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা
দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা| তার দাবি, দীর্ঘ ১৪ বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না| একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন| রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিশা| অভিনেত্রী বলেন, ‘মডেলিং, নাটক সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর ধরে কাজ করছি| যেদিন প্রথম ‘সোলজার’ সিনেমার শুটিং করি, তার পরদিনই আমার নামে লিগ্যাল নোটিশ আসে| কয়েকদিন পর মামলা হয়| আমার মনে হয়, কেউ যখন উপরে উঠতে শুরু করে, তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়|’ উল্লেখ্য, একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন| অভিযোগে বলা হয়, ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণার জন্য নিয়ে তিনি সেটির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করেননি| ওই মামলায় আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন| এ বিষয়ে তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব| এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান| দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল| আমি বিশ^াস করি, সঠিক বিচার পাব| আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবো|’ নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি| এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি| একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করবো এটা কি বিশ^াসযোগ্য?’ তিনি আরও বলেন, ‘আজ আমি মানুষের ভালোবাসায় যে জায়গায় পৌঁছেছি, সেখানে আসা সহজ ছিল না| দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন| তাই আমাকে নিয়ে সামান্য কোনো বিষয় ঘটলেও তারা উদ্বিগ্ন হয়ে পড়েন| আমি বিশ^াস করি, আমি কী বলতে চেয়েছি, দর্শকরা তা বুঝতে পেরেছেন| আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে|’ এদিকে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন তানজিন তিশা| কারণ হিসেবে তিনি সিনেমার কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানান| তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে| সাকিব ফাহাদ পরিচালিত এবং সান মোশন পিকসার্স প্রযোজিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...