প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Jul 2026, 9:57 AM
সদর দক্ষিণে এক পরিবারের কাছে জিম্মি দুই শতাধিক মানুষ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মিন্নতনগর উত্তরপাড়ায় পানিবন্দি হয়ে পড়েছে ৪০টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ। এরজন্য একটি পরিবারকে দায়ি করে ক্ষোভে ফুঁসে উঠেছে ৪০ পরিবারের যুবক, বৃদ্ধসহ সব বয়সের মানুষ। স্থানীয়দের অভিযোগ পানি নিষ্কাসনের কোন রকম ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে মাটি ভরাটের কারণে সামান্য বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এতে করে ময়লাযুক্ত পানি দিয়ে হেঁটে মুসল্লিদের মসজিদে আসতে হচ্ছে।
এ পানিবন্দির কারণে স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থী এবং মক্তবে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। এছাড়াও পার্শ্ববর্তী একটি গরুর খামারের বর্জ্য ব্যবস্থাকেও দোষছেন স্থানীয়রা। এই বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য লোকজনের মাধ্যমে ভুক্তভোগীরা জড়িতদের নিকট বার বার ধর্ণা দিয়েও সমস্যার সমাধান হয়নি। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আজাদ হোসেন জানান,
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ পানি নিষ্কাসনের কোন রকম ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে মাটি ভরাট করায় এবং তার ভাই বাহার গরুর ফার্মের গোবর-মূত্র ফেলার কারণে চল্লিশ পরিবারের দুই শতাধিক মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাস্তাটি। বাহারের গরুর ফার্মের গোবর-মূত্র পানিতে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। এই দূষিত পানিতে হেঁটেই মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় বাহার জানায়, আমার ভাই হারুন পূর্ব পাশে ভরাট করে ফেলায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমিও এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই। আর
গরুর ফার্মের গোবর আমার নিজস্ব জায়গায় জমা রাখি। পরিবেশ দূষিত যাতে না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু তাহের জানায়, ওয়ার্ড মেম্বারের মাধ্যমে জনদূর্ভোগের বিষয়টি জেনেছি। ইউএনও স্যার এর সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, সরেজমিনে পরিদর্শন করে জনদূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...