প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:39 AM
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রামে বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে যথাক্রমে ১৫ দিন ও ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন এর নির্দেশনায় বুধবার দুপুরে চৌদ্দগ্রাম বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বিএসটিআই, কুমিল্লা এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় ছিলেন।
অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া ভেজিটেবল সস উৎপাদন, সস উৎপাদনে ক্ষতিকারক রং ব্যবহার এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ মোতাবেক টিপানী ক্যামিকেল এন্ড কনজুমারকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, খাবার উৎপাদন কাজে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্যবিধি লংঘন এবং উৎপাদিত বেকারী পণ্য খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আলিফ ফুড বেকারী নামের অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে, আইনশৃংখলা রক্ষায় ও অপরাধ প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...