প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:37 AM
মাদক ও স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
মাদক ও স্মার্ট ফোনের আসক্তিকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৮ মে) কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার বালিনা ইসলামিয়া আলিম মাদরাসা ও বেড়াখলা সোনার বাংলা স্কুলে স্মার্ট ফোনে আসক্তি বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বালিনা ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি গোলাম ছাদেক চৌধুরী, বেড়াখলা সোনার বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম, সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, আইসিটি সম্পাদক সিফাত ইসলাম, সদস্য আরফিন অপূর্ব ও মোঃ ইউসুফ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, বাল্যবিয়ে, স্মার্ট ফোনে আসক্তিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশ প্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নেন।
নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল। সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা বৃষ্টি: দেশের পূর্বাঞ্চলের বৃহৎ সবজির বাজারে ক্রেতা সং...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকবানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন দেশের পূর্বা...
চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে হত্যার পর ফেলা হয় পুকুরে
মহিউদ্দিন আকাশ. চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন...
লীগ রুখার দায়িত্ব বিরোধী দলের নয়, সরকার ব্যর্থ হলে পদত্যাগ ক...
কাজী খোরশেদ আলমবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “লীগ রুখার...
নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠিত, অংশ নিলেন শিবিরের ক...
বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজে নবীনবরণ অনুষ্ঠান অ...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৪ লাখ টাকার চোরাচালানি প...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৪ লাখ ৩৬ হাজা...
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কমিটি গঠন। আমির শাহজাহান, সে...
আবুল কালাম আজাদজামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা ২০২৭-২৮ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছ...