...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:40 AM

...
নাঙ্গলকোট উপজেলায় ১২ কর্মকর্তার পদ শূন্য, সেবা প্রার্থীদের ভোগান্তি News Image

সাইফুল ইসলাম

নাঙ্গলকোট উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ ৬টি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের আরো ৬জনসহ মোট ১২জন কর্মকর্তার পদ শূন্য থাকায় বিভিন্ন বিভাগের সেবাপ্রার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বিভাগের কর্মকর্তার পদ শূন্য থাকায় পাশ্ববর্তী উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা সপ্তাহে দু‘দিন এসে নাঙ্গলকোটে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। যার ফলে বিভিন্ন বিভাগের সেবা প্রার্থীদের তাদের সেবার জন্য সপ্তাহে দু‘দিন অপেক্ষা করতে হয়।

 বিশেষ করে গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও এল জি ই ডির উপজেলা প্রকৌশলীর পদ বছরের পর বছর শূন্য থাকায় সেবা প্রার্থীদের ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় উপজেলা প্রশাসনের ২৩টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন বিল-ভাউচার পাস করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের অফিস সহকারিদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন বিভাগের কর্মকর্তার পদ শূন্য থাকায় ওই বিভাগগুলোর কর্মচারীরা নিজেদের খেয়াল খুশি মতন কাজ করেন। এতে করে বিভিন্ন বিভাগের কাজ কর্মেও ¯'বিরতা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার নিয়মিত পদটি ২০২১ সালের ১২ সেপ্টেম্বর থেকে শূন্য রয়েছে। বিভিন্ন সময়ে ২/৩মাসের জন্য নিয়মিত কর্মকর্তা প্রদান করলেও অধিকাংশ সময়ে পাশ্ববর্তী উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দু‘দিন নাঙ্গলকোটে দায়িত্ব পালন করেন। বর্তমানে সদরদক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা শিমুল কান্তি সরকার সপ্তাহে দু‘দিন এসে দায়িত্ব পালন করেন।

 ২০১৬ সালের ১২ এপ্রিল থেকে উপজেলা প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্বে পালন করছেন বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মাঝে ২০১৯ সালের ১৪ অক্টোবর থেকে একই বছরের  ৩০ অক্টোবর পর্যন্ত মাত্র ১৭ দিন পর্যন্ত পূর্ণাঙ্গ উপজেলা প্রকৌশলী হিসেবে উজ্জ্বল চৌধুরী দায়িত্ব পালন করেন। আবার  ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে ২০২৪ সালের ১০ জুলাই পর্যন্ত আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ১১ জুলাই থেকে এখনো পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে অহিদুল ইসলাম সিকদার উপজেলা প্রকৌশলীর দায়িত্ব পালন করছেন।

এদিকে, গত ৭ মার্চ থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহিদুর রহমান সপ্তাহে দু‘দিন নাঙ্গলকোটে  অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ১৭ অক্টোবর থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। সদর দক্ষিণ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এরশাদুল আলম সপ্তাহে দু‘দিন নাঙ্গলকোটে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

 সর্বশেষ গত ২৪ এপ্রিল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার পদটি শূন্য হয়। লাকসাম উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী সপ্তাহে দু‘দিন নাঙ্গলকোটে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর থেকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। 

প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জনের পদটি দীর্ঘদিনে থেকে শূন্য রয়েছে। মৎস্য অধিদপ্তরের সহকারি মৎস্য কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্তকর্তার ১টি পদ, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার পদ শূন্যসহ উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের ১৭টি পদ শূন্য রয়েছে। 

উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের আলী আশ্রাফ তার বয়স্ক ভাতার সমস্যা নিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসলেও নিয়মিত কর্মকর্তা না থাকায় তার সমস্যা সমাধানে তাকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একটি বিভাগের একজন প্রধান সহকারি বলেন, গত ৬/৭বছর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ হিসাবরক্ষণ কর্মকর্তার পদ শূন্য থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ বিভিন্ন বিল পাস করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন সরকার এ বিষয়ে বলেন, কর্মকর্তাদের শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে নিয়মিত যোগাযোগ করছি। বিভিন্ন বিভাগ থেকে নিয়মিত কর্মকর্তা দিবে বলছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir