...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা ⁜ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম ⁜ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:33 AM

...
সড়ক দুর্ঘটনায় বাবাকে হারিয়ে মানবিক সহায়তার অপেক্ষায় পরিবার News Image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
বিসিএস ক্যাডার হয়ে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন ছিল কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর পোনসাইর গ্রামের মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তী আক্তারের। তার বাবা ষাটোর্ধ্ব ছালাম মিয়ারও ছিল একই স্বপ্ন। অভাব-অনটনের সংসারে রাত জেগে বাজার পাহারা দিয়ে উপার্জন করা অর্থে তিনি পাঁচ মেয়েকে মানুষ করার পাশাপাশি ছোট মেয়ে শ্রাবন্তীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছালাম মিয়ার মৃত্যুর পর সেই স্বপ্ন আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও স্ত্রীকে রেখে গেছেন।

স্থানীয়রা জানান , ৬০ বছর বয়সী ছালাম মিয়া স্থানীয় মুরাদপুর বাজারে বাজার পাহারাদার (নাইট গার্ড) হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে পাঁচটি মেয়ে সন্তান ছাড়া কোনো ছেলে নেই। সীমিত আয়ের মধ্যেই তিনি বড় তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট দুই মেয়ের পড়ালেখার দায়িত্বও তিনি সাধ্যমতো পালন করে আসছিলেন।

গত ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে কুটুম্বপুর বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পরপরই একটি দ্রুতগামী লরি (ভেহিকল) গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।

বর্তমানে শ্রাবন্তী কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবার মৃত্যুর পর অর্থাভাবে তার ছোট বোন সেঁজুতির পড়ালেখা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে শত কষ্ট ও অভাব-অনটনের মধ্যেও আত্মীয়-স্বজন ও সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতায় নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে শ্রাবন্তী।

শ্রাবন্তী আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলে, আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া। আমার বাবারও অনেক স্বপ্ন ছিল আমাকে পড়ালেখা শিখিয়ে সরকারি চাকরিতে দেখতে। বাবা সব সময় আমাকে পড়াশোনা করতে উৎসাহ দিতেন। বাবাকে হারানোর পর আমাদের সংসারে অনেক কষ্ট নেমে এসেছে। অনেক সময় না খেয়ে থাকতে হয়। তারপরও আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই।

ছালাম মিয়ার স্ত্রী রুবি আক্তার বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই, শুধু পাঁচটি মেয়ে। আমার স্বামীই ছিল আমাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি বাজার পাহারা দিয়ে যে বেতন পেতেন, তা দিয়েই কোনো রকমে আমাদের সংসার চলত। স্বামী মারা যাওয়ার পর আমাদের সংসার চালানোর মতো কেউ নেই। মানুষের সাহায্য-সহযোগিতায় অনেক কষ্টে দিন কাটছে। সরকার যদি আমাদের কিছু অনুদান দেয় এবং আমার মেয়ের পড়ালেখার দায়িত্ব নেয়, তাহলে শ্রাবন্তী তার স্বপ্ন পূরণ করতে পারবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ছালাম মিয়া অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মুরাদপুর বাজারে রাতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও সন্তানরা আজ চরম মানবিক সংকটের মধ্যে রয়েছে।

মুরাদপুর বাজারের ব্যবসায়ী মো. আব্দুল বাতেন মেম্বার বলেন “ছালাম ভাইয়ের পরিবার বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। শ্রাবন্তী একজন মেধাবী শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে যদি তার পড়ালেখা বন্ধ হয়ে যায়, তাহলে এটি শুধু একটি পরিবারের নয়, সমাজের জন্যও ক্ষতির কারণ হবে। আমরা সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

পুনসাইর গ্রামের মো. ইব্রাহিম মিয়া বলেন, ছালাম মিয়া সব সময় তার মেয়েদের শিক্ষিত করার কথা বলতেন। তিনি চাইতেন অন্তত একজন মেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি চাকরি করুক। তার মৃত্যুর পর সেই স্বপ্ন যেন থেমে না যায়, সে জন্য সবাইকে এগিয়ে আসা উচিত।

এলাকাবাসীর দাবি, মেধাবী শিক্ষার্থী শ্রাবন্তীর পড়াশোনা চালিয়ে নিতে সরকারি বৃত্তি, আর্থিক অনুদান কিংবা কোনো প্রতিষ্ঠানের শিক্ষা সহায়তা অত্যন্ত জরুরি। একই সঙ্গে অসহায় পরিবারটির স্থায়ীভাবে বেঁচে থাকার জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশেষ সহায়তারও দাবি জানিয়েছেন তারা।

বাবার অসমাপ্ত স্বপ্নকে বুকে ধারণ করে এখনও পড়ার টেবিলে বসে শ্রাবন্তী। অভাব তাকে থামিয়ে দিতে চাইলেও তার চোখে এখনও জ্বলজ্বল করছে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। এখন শুধু প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের সহানুভূতির হাত, যাতে একটি মেধার স্বপ্ন অকালেই ঝরে না যায়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা
➤ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
➤ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir