প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:29 AM
মুরাদনগরে অহেদ হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অহেদ ভূঁইয়ার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী সানোয়ারা বেগম, ছেলে তুহিন মিয়া, বড় ছেলের স্ত্রী সুমাইয়া আক্তার, স্থানীয় বাসিন্দা ডাঃ মোঃ শিহাব শামীম, মেহেদী হাসান, আব্দুল জলিল জুনু, ছত্তর মিয়া, শহীদ ডিলার, খতেজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নিহত অহেদ ভূঁইয়া এলাকার একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন। তাকে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। তারা আরো বলেন, এটি কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত এলাকাবাসীকে নিয়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্বজনরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই) কৃষক অহেদ ভূঁইয়াকে গলাকেটা হত্যা করে পুকুরের পানিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মুরাদনগর থানা একটি হত্যা মামলা দায়ের করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...