...
শিরোনাম
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ! ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ⁜ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪ ⁜ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ⁜ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ ⁜ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা ⁜ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময় ⁜ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি ⁜ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের ⁜ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা ⁜ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার ⁜ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম ⁜ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি ⁜ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন ⁜ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি ⁜ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী ⁜ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া ⁜ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ ⁜ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:34 AM

...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০: আমরা কতটা প্রস্তুত?’ News Image

‎ আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: 

‎ইন্ডাস্ট্রি ৫.০-এর যুগোযোগী চাহিদার প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং গবেষণা-উদ্ভাবনের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)কর্তৃক আয়োজিত ‘ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০: আমরা কতটা প্রস্তুত?’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎মঙ্গলবার (১৪ জুলাই) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাশরুমে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস।
‎কিনোট স্পিকার অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস বলেন, 'ইন্ডাস্ট্রি ৫.০-এর চাহিদা পূরণে উচ্চশিক্ষায় মৌলিক পরিবর্তন আনতে হবে। এ জন্য আন্তঃবিষয়ক শিক্ষা, উদ্ভাবন এবং একাডেমিয়া-শিল্পখাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা গড়ে তোলা জরুরি। প্রযুক্তি, ব্যবসা, সমাজবিজ্ঞান, নৈতিকতা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করে পাঠ্যক্রম পুনর্গঠন করতে হবে, যাতে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিশ্বে সফলভাবে নেতৃত্ব দিতে পারে। পাশাপাশি বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা, সক্রিয় শিক্ষণ, দলগত কাজ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং নতুন ধারণা সৃষ্টির সক্ষমতা ভবিষ্যৎ বিশ্বের অপরিহার্য দক্ষতা।'
‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম চালু হওয়ায় গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আবেগীয় বুদ্ধিমত্তা, বিশ্লেষণী চিন্তাশক্তি, ডিজিটাল দক্ষতা, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের সক্ষমতা ইন্ডাস্ট্রি ৫.০-এর যুগে অপরিহার্য দক্ষতা। একই সঙ্গে ইনোভেশন হাব, গ্রিন ক্যাম্পাস, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) এবং তথ্যভিত্তিক মাননিশ্চয়তা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ দিতে হবে।'
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'ইন্ডাস্ট্রি ৫.০ ও স্কিলস ৫.০-এর বাস্তবতায় উচ্চশিক্ষায় মৌলিক সংস্কার, শিল্পমুখী ও আন্তঃবিষয়ক পাঠ্যক্রম, গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরির ওপর অধিক গুরুত্ব দিতে হবে। মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরির করতে হবে৷'
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'ইন্ডাস্ট্রি ৫.০-এর চ্যালেঞ্জ মোকাবিলায় একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধি, পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আন্তঃবিষয়ক শিক্ষার সংযোজন এবং ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সময়ের দাবি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে একটি উৎকর্ষের কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
‎আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, 'বহুমাত্রিক পাঠ্যক্রম, মাননিশ্চয়তা, গবেষণা, পেশাদারিত্ব এবং একাডেমিয়া-শিল্পখাতের সহযোগিতা জোরদারের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎমুখী উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ববিদ্যালয়ের নবপ্রবর্তিত পিএইচডি কর্মসূচি, একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...

আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র‌্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ  ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...

চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা        বাস, আহত ১৪
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...

সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...

টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...

কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...

তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে  খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...

নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...

আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার  প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ!
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল
➤ চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা বাস, আহত ১৪
➤ টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ
➤ তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চেক বিতরণ
➤ আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরাপত্তাহীনতায় আতঙ্কে ২৮ পরিবার প্রকাশ্যে টাকা দাবির অভিযোগ, নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কা
➤ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
➤ ইউএনও ও ওসি’র সাথে চৌদ্দগ্রামে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মতবিনিময়
➤ ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
➤ পালপাড়ার মীমাংসিত জমিতে ‘সুপ্রিম কোর্টের’ সাইনবোর্ড, আপত্তি অর্ধেক মালিকের
➤ কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকায় বৃদ্ধকে কুপিয়ে জখম: থানায় মামলা
➤ মনোহরগঞ্জে ভাতের হোটেলের আড়ালে মাদক ব্যবসা, ২৫০পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার
➤ বুড়িচং পীরযাত্রাপুরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান মো: তাজুল ইসলাম
➤ দাউদকান্দিতে ভালোকে হ্যাঁ, খারাপ না বলার কর্মসূচি
➤ শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃষিমন্ত্রী ইয়াছিন
➤ নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চৌধুরী এমপি
➤ সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
➤ কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লায় গৃহায়ণমন্ত্রী জাকারিয়া
➤ "সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষিবিদ পলাশ
➤ কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্তবায়ন পরিষদ গঠন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir