...
শিরোনাম
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা ⁜ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি ⁜ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো ⁜ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ ⁜ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম ⁜ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের ⁜ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা ⁜ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের ⁜ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের ⁜ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের ⁜ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ ⁜ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম ⁜ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর ⁜ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি ⁜ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২ ⁜ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল ⁜ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব ⁜ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি ⁜ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা ⁜ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 2:07 AM

...
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ News Image
মাহফুজ নান্টু, কুমিল্লা।

টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে ধীরগতির কারণ অনুসন্ধানে নেমে শহর থেকে দক্ষিণে পানি অপসারণের অন্যতম প্রধান পথ কান্দিখালে একের পর এক প্রতিবন্ধকতা শনাক্ত করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা দুটি কালভার্ট ও একটি ভেঙে পড়া স্টিল ব্রিজ বুলডোজার দিয়ে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক পাইপলাইনকেও পানি চলাচলের বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কান্দিখাল পরিদর্শন শেষে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। কুসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, খাল দখলকারী অন্তত ৪৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরও ১৫টি অপরিকল্পিত স্টিল ব্রিজ ও কালভার্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

কান্দিখাল দিয়ে নগরীর পানি গুঙ্গাইজুড়ি খাল হয়ে দক্ষিণে ডাকাতিয়া নদীতে গিয়ে পড়ে। ভারী বৃষ্টিতে শহরে অতিরিক্ত পানি জমলে এই খালই প্রধান নিষ্কাশন পথ হিসেবে কাজ করে। কিন্তু অপরিকল্পিতভাবে নির্মিত কালভার্ট, স্টিল ব্রিজ ও বিভিন্ন স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে খাল উপচে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
সোমবারের ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদের চরম ভোগান্তি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এরপরই পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে মাঠে নামে সিটি করপোরেশন।

অভিযানে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের সামনে পথচারীদের জন্য নির্মিত একটি কালভার্ট এবং কুমিল্লা মডার্ন হাসপাতালের দক্ষিণ পাশের আরেকটি কালভার্ট পানি প্রবাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া একটি স্টিল ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে থাকায় পানি চলাচল আরও ব্যাহত হচ্ছিল। পরে কুসিকের বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন বিভাগের কর্মীরা বুলডোজারের সাহায্যে দুটি কালভার্ট ও ভেঙে পড়া স্টিল ব্রিজ অপসারণ করেন। এতে খালের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীকে পানিতে ডুবিয়ে রেখে কেউ ইচ্ছেমতো ব্রিজ ও কালভার্ট নির্মাণ করবে, তা আর হতে দেওয়া হবে না। যেগুলো পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেগুলো নিজে উপস্থিত থেকে অপসারণ করেছি। এই অভিযান চলমান থাকবে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, “কান্দিখালের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে নির্মিত আরও ১৫টি স্টিল ব্রিজ ও কালভার্ট চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকদের নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে স্থাপনাগুলো অপসারণ বা প্রয়োজনীয় উচ্চতায় উন্নীত না করলে সিটি করপোরেশন নিজ উদ্যোগে বুলডোজার দিয়ে সেগুলো অপসারণ করবে।

তিনি আরও জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একাধিক গ্যাস পাইপলাইন খালের ওপর লম্বালম্বিভাবে স্থাপন করায় সেখানে ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিয়ে বাখরাবাদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত সমস্যা সৃষ্টি করা পাইপলাইন অপসারণ অথবা বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

কুসিকের কর্মকর্তাদের মতে, পানি নিষ্কাশনের প্রধান খালগুলো থেকে সব ধরনের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করা গেলে ভবিষ্যতে ভারী বৃষ্টিতেও কুমিল্লা নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...

এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...

চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি

এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...

জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো

এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...

লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ

এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...

এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...

ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা  স্বীকার দুই আর্জেন্টাইনের
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...

এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্তা
➤ চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
➤ জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
➤ লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
➤ এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
➤ ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইনের
➤ নেপালে সরকার গুনছে লাশ, চোরেরা গুনছে টাকা
➤ ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
➤ বন্যার আগে সতর্ক করেনি চীন, দাবি নেপালের
➤ পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
➤ এ সপ্তাহের ওটিটিতে দেখা যাবে যে সিনেমা-সিরিজ
➤ নতুন পরিচয়ে আসছেন জেফার, এবার নিজের সুরে অ্যালবাম
➤ ফেসবুকের ‘বদলে যাওয়া’ পরিবেশে বিরক্ত, নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
➤ মা ও বিবাহিত হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি
➤ আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ ২৪৮২
➤ গরম হচ্ছে হিমালয়, বিপন্ন প্রাণিকুল
➤ কুমিল্লার পরিকল্পিত নগরায়ণে বিকল্প সড়ক ও স্যাটেলাইট সিটি প্রস্তাব
➤ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে: জুনায়েদ সাকি
➤ মাদকের বিষে নীল কুমিল্লার কিশোর-তরুণরা
➤ সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ি চট্টগ্রাম থেকে উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir