...
শিরোনাম
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ ⁜ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ⁜ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক ⁜ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান ⁜ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ ⁜ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন ⁜ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন ⁜ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত ⁜ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন ⁜ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ⁜ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা ⁜ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা ⁜ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি ⁜ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে ⁜ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম ⁜ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ ⁜ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 12:41 AM

...
নগরীর বাদুরতলায় এক পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির হুমকির অভিযোগ News Image
নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকার বাসিন্দা দিল আফরোজ অভিযোগ করে বলেন, তার পুত্রবধূ নুসাইবা তাবাসসুম আদিবা ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের পরিবারকে মিথ্যা অভিযোগ ও মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করছেন।
মঙ্গলবার বিকেলে বাদুরতলা নিজ বাড়িতে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রতিকার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিল আফরোজ বলেন, তার ছেলে আরেফিন রিদওয়ান শাফিন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পর পারিবারিক সম্মতিতে ২০২৪ সালের ১৭ আগস্ট নুসাইবা তাবাসসুম আদিবার সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিক থাকলেও পরবর্তীতে আদিবা বিভিন্ন অজুহাতে বাবার বাড়িতে চলে যান এবং স্বামীর সঙ্গে বসবাসে অনীহা প্রকাশ করেন বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে আদিবা তাদের জানায় যে তিনি গর্ভবতী। বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। পরে তিনি বাবার বাড়িতে চলে যান। কয়েকদিন পর তিনি আবার তাদের বাসায় এসে পারিবারিকভাবে সমাধানের পরিবর্তে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন দিল আফরোজ।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৪ জুলাই রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে আদিবা তাদের বাসায় এসে তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশালীন ও ভিত্তিহীন অভিযোগ তোলেন এবং তাদের নামে মিথ্যা মামলা করার হুমকি দেন। এমনকি তার ছেলে শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দিল আফরোজ বলেন, বিষয়টি নিয়ে উভয় পরিবারের আত্মীয়-স্বজনদের মাধ্যমে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল আসেনি। বরং প্রতিনিয়ত তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, আদিবার পরিবারের সদস্যরাও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আইনি হয়রানির হুমকি দিচ্ছেন। এতে পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। কেউ যেন মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি নিরীহ পরিবারকে হয়রানি করতে না পারে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত নুসাইবা তাবাসসুম আদিবা বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম মজুমদার, আরেফিন রিদওয়ান শাফিন প্রমুখ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ

মাহফুজ নান্টু, কুমিল্লা।টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরজুড়ে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে ধীরগতির কা...

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষা...

মাহফুজ নান্টু কুমিল্লা।। বন্যা পরিস্থিতি, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা...

বাঞ্ছারামপুরে কোটি টাকার  পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ প...

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ...

রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব  হস্থান্তর অনুষ্ঠান
রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান

নিজ¯^ প্রতিবেদকরোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের ২০২৬-২৭ রোটা বর্ষের প্রথম ক্লাব সভা ও দায়িত্বহস্থান্ত...

বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার...

কাজী খোরশেদ আলমআসন্ন বুড়িচং পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় মেয়র প্...

কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ পানি নামছে না কেন? কান্দিখালে মিলল জলাবদ্ধতার আসল কারণ
➤ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
➤ বাঞ্ছারামপুরে কোটি টাকার পাজেরোতে করে অর্ধ কোটির টাকার মদ পাচারের সময় আটক
➤ রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের দায়িত্ব হস্থান্তর অনুষ্ঠান
➤ বুড়িচংয়ে কর্মী সমাবেশে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা, ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর নাম প্রকাশ
➤ কুবি আইকিউএসির নতুন অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিউদ্দিন
➤ কুবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন
➤ বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়ায় বিদ্যালয় ও বসতবাড়িতে তিন চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ার বালিকা বিদ্যালয়ে মাসের পর মাস ক্লাস নেন না সহকারী শিক্ষক, পাঠদান ব্যাহত
➤ এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের জরুরি সংবাদ সম্মেলন
➤ দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
➤ চান্দিনায় মাদক নির্মুলে কাজ করার ঘোষণা নবাগত ওসি’র
➤ কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও, বিক্ষোভে এইচএসসি পরীক্ষার্থীরা
➤ মুরাদনগরে কৃষককে গলা কেটে হত্যা
➤ জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচি
➤ ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ ও মাঠ পানিতে তলিয়ে গেছে
➤ বুড়িচং ভারেল্লা দক্ষিণ ইউপিকে মডেল ইউনিয়ন গড়তে করতে চান মোঃ মনিরুল ইসলাম
➤ ধর্মমন্ত্রীর প্রচেষ্টায় মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীতকরণ
➤ কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটিতে দুই নতুন সদস্য
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir