প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2026, 9:47 AM
কুমিল্লা সদর দক্ষিণে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে
দিবসটি উপলক্ষে রোববার (১২ জুলাই) বিকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ছয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পরিবার পরিকল্পনা মা ও শিশু প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল মজুমদার, মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ মোহতারিমা তাবাসসুম শীমু, দৈনিক যুগান্তর রিপোর্টার সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার দিলীপ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। মাদক থেকে তরুণদের বাঁচাতে হবে। তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি। উন্নয়ন-অভিযাত্রার অন্যতম লক্ষ্য তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা। সে লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে সরকার বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইউসুফ,উপজেলা খাদ্য কর্মকর্তা জাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা সহকারী মোঃ মতিউর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংব...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা ট...
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...
আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...
নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
ধর্মীয় ভাবগাম্বির্জের মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...