প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:50 PM
অব্যবস্থাপনা আর সমš^য়হীনতায় শুরু কুমিল্লা বৃক্ষ মেলা, প্রশ্নের মুখে আয়োজকদের প্রস্তুতি
আয়েশা আক্তার
বন বিভাগ ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজিত কুমিল্লা বৃক্ষ মেলা এবার শুরু হয়েছে চরম অব্যবস্থাপনা, সমš^য়হীনতা ও প্রস্তুতির ঘাটতির মধ্য দিয়ে| কৃষিমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হওয়া এ মেলার প্রবেশপথ ও ভেতরের পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থী, নার্সারি মালিক এবং সংশ্লিষ্টরা|
শনিবার (১১ জুলাই) সকালে টাউনহল মাঠে সরেজমিনে দেখা যায়, বর্ষাকাল বিবেচনায় প্রতিবছর মেলার গেট থেকে শুরু করে প্রতিটি রো ও গলিতে ইটের সলিং বা চলাচল উপযোগী অস্থায়ী রাস্তা নির্মাণ করা হলেও এ বছর তার কোনো দৃশ্যমান ব্যবস্থা নেই| মেলার প্রবেশমুখ কাদায় একাকার| ভেতরের অধিকাংশ স্থানও কর্দমাক্ত হওয়ায় দর্শনার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে|
প্রশ্ন উঠেছে, প্রতিবছর যে প্রস্তুতি নেওয়া হয়, এ বছর কেন তা নেওয়া হয়নি? কৃষিমন্ত্রীর উপস্থিতিতে একটি জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজনের উদ্বোধনের আগেই কেন মেলার ন্যূনতম অবকাঠামোগত প্রস্তুতি নিশ্চিত করা গেল না?
উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা গেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতির ঘাটতি| কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তা ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের অন্য কর্মকর্তাদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি| এমনকি অনুষ্ঠান চলাকালে বন বিভাগের এক কর্মকর্তাকে উত্তেজিত হয়ে দ্রুত কর্মকর্তাদের উপস্থিত হওয়ার নির্দেশনা দিতে দেখা যায়, যা আয়োজকদের মধ্যে সমš^য়হীনতার বিষয়টিকেই সামনে নিয়ে আসে|
মেলায় অংশ নেওয়া একাধিক নার্সারি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজনে ব্যাপক গাফিলতি রয়েছে| সমস্যার কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না| প্রতিবছর বর্ষার মধ্যে মেলায় অংশ নিলেও দর্শনার্থীদের জন্য অন্তত হাঁটার ব্যবস্থা করা হতো| এবার গেট থেকেই দুর্ভোগ শুরু| আরেক ব্যবসায়ী বলেন, মেলা উদ্বোধনের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে পুরো মাস কীভাবে চলবে তা নিয়ে আমরা শঙ্কিত|
মেলায় গাছ দেখতে আসা দর্শনার্থীদের অভিযোগও একই| তাদের ভাষ্য, এমন কাদার মধ্যে পরিবার নিয়ে মেলায় আসা সম্ভব নয়| সামান্য কিছু ইটের সলিং দিলেই মানুষ ¯^াচ্ছন্দ্যে চলাচল করতে পারত| প্রতি বছর যে ব্যবস্থা দেখা যায়, এবার তার কিছুই নেই|
সংশ্লিষ্টদের প্রশ্ন, মেলার জন্য বরাদ্দ অর্থ কোথায় ব্যয় হয়েছে, প্রস্তুতি গ্রহণে কারা দায়িত্বে ছিলেন এবং কেন উদ্বোধনের আগেই দর্শনার্থীদের চলাচলের ন্যূনতম ব্যবস্থা নিশ্চিত করা হয়নি—এসব বিষয়ে আয়োজকদের জবাবদিহি প্রয়োজন|
এ বিষয়ে বন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা কুমিল্লা সামাজিক বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীনকে একাধিক বার কল করেও তার সাথে যোগাযোগ করা যায়নি|
কৃষি বিভাগ ও বন বিভাগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলে এবারের বৃক্ষ মেলার অব্যবস্থাপনা, সমš^য়হীনতা এবং প্রস্তুতির ঘাটতি রয়েছে বলে মনে করছেন মেলার দর্শনার্থী ও দোকানীরা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
পুরো কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে সেনেগাল
বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে...
বুড়িচং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত এডহ...
ভুয়া চিকিৎসক আখ্যায়িত করার প্রতিবাদে বাঞ্ছারামপুরে সংবাদ সম...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেল...
নানা আয়োজনে কুবিতে পালিত হলো ‘জুলাই প্রতিরোধ দিবস’
কুবি প্রতিনিধিজুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথম পুলিশি হামলা এবং শিক্ষার্থীদের প্র...
সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে বিশিষ্টজনদে...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোন্দ্রম মাধ্যমিক বিদ্যালয়ে...
শব্দে শব্দে জীবনের অনুরণন শততম পর্বে জোড়া শালিক
মাহফুজ নান্টু কুমিল্লা।।‘শব্দে শব্দে জীবন’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাহিত্য, সংস্কৃতি ও মানবিক বন্ধন...