প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:51 PM
কোন মাদক ব্যবসায়ী আমার নির্বাচনী এলাকায় থাকতে পারবে না -জসিম উদ্দিন এমপি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার মাটি ও মানুষের নেতা কুমিল্লা-৫ এর নির্বাচনী এলাকার মাননীয় এমপি হাজী মো: জসিম উদ্দীন গত ১০ জুলাই রাতে বুড়িচং ফকির বাজার মডেল একাডেমী মিলনায়তনে একাডেমীর নেতৃবৃন্দ ও জনগণের সাথে মতবিনিময় করেন| এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এর নির্বাচনী এলাকার মাননীয় এমপি হাজী মো: জসিম উদ্দীন| স্পেন প্রবাসী মো: জাহাঙ্গীর আলম এর আয়োজনে সহযোগিতা ছিলেন ফকির বাজার মডেল একাডেমির পরিচালনা পর্ষদের মনিরুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ আবুল হোসেন, মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ গিয়াস উদ্দিন| বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এটিএম সাইফুল ইসলাম টিপু, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দীন,সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ,বিএনপি নেতা মোঃ ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: এনামুল হক সবুজ,নাজমা আক্তার মে¤^ার, ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, মোঃ বিল্লাল হোসেন মাস্টার, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ| উপস্থিত ছিলেন
জামশেদ চৌধুরী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম ফারুক, সাধারন সম্পাদক কাশেদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টিটু, ছাত্রদল নেতা কায়েদ আহমদ চৌধুরীসহ বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও ফকির বাজার মডেল একাডেমীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন|
নিত্যদিনের মতো জোরালো কন্ঠে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আবারও বলেন-কোন মাদক ব্যবসায়ী অত্র বুড়িচং- ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকায় থাকতে পারবে না| হয় মাদক ব্যবসায়ীরা থাকবে না হয় আমি থাকবো| মাদক কারবারিদের বিতাড়িত করার লক্ষ্যে আমি দিনরাত কাজ করে যাচ্ছি| পাশাপাশি সম্প্রতি মডেল একাডেমিতে চুরির বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং একাডেমীকে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সাহায্যের আশ্বাস প্রদান করেন|উল্লেখ্য, সম্প্রতি মডেল একাডেমিতে এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয় এবং এতে সংঘবদ্ধ চোর ও চোরেরা লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...