প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jul 2026, 12:49 PM
বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় শ্রেণীকক্ষ ও খেলার মাঠ
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠাণ বুড়িচং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়| এটি পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত| এই বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী দেশে- বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে| অথচ আজ বিদ্যালয়টি রুগ্ন দশায় পরিণত হয়ে আছে| নেই ভালো কোন ভবন| ছাত্রছাত্রীদের বসার মতো ফার্নিচার| দক্ষিণ পাশের ছোট একটি ভবনে রয়েছে শিক্ষকদের অফিস কক্ষ| পূর্বদিকের টিনসেট ভবনটির অবস্থা একেবারে নাজুক| মাঠের সমান ভিটি| দিনের বেলায় অন্ধকার অন্ধকার ভাব থাকে| এই ভবনের পূর্বপাশে একটি পুকুর ছিল| বর্তমানে পুকুরটি ভরাট করে ঘর বাড়ী নির্মাণ করায় বৃষ্টির পানি সহজে নিঃষ্কাশন হয় না| ফলে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে পানি ˆথ ˆথ করে| মাঠের সাথে সাথে ক্লাশেরুমে পানি উঠে যায়| এতে ছাত্রছাত্রীদের লেখা-পড়ায় বিঘ্নতা ঘটে| পূর্ব দিকে বাউন্ডারী ওয়াল না থাকায় বিদ্যালয়টি অনিরাপদ রয়েছে| যে কোন সময় চুরির ঘটনা ঘটতে পারে| তাই দ্রুত বাউন্ডারী ওয়াল, পানি নিঃষ্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিরাপদ আবাসন করা প্রয়োজন| বিপুল ছাত্রছাত্রীদের পরিমিত শ্রেণী কক্ষের জন্য প্রয়োজন নতুন ভবন| ভাঙ্গাচূরা ভবন গুলোতে লেখাপড়া করার মতো পরিবেশ নেই| তাছাড়া রয়েছে মশার উপদ্রব| বৃষ্টিপাতের ফলে মাঠে পানি জমাটবদ্ধ থাকার ফলে ছাত্রছাত্রীরা খেলাধূলা করতে পারে না| ভবনের বারান্দার পিলারগুলো ভেঙ্গে গিয়েছে| কোথাও কোথাও পিলারগুলো খালি রডের উপর দাঁড়িয়ে আছে| ওয়াল ও ছাদের ভিবিন্ন স্থানে ফাটল ধরে আছে এবং প্লাষ্টার খসে খসে পড়ছে| জীবনের ঝু&ঁকি নিয়ে ছাত্রছাত্রী এবং শিক্ষকরা ˆদনন্দিনের শ্রেণীর কার্যক্রম পরিচালনা করছে| সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়| এতে বর্তমানে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ৭৪৫ জন ছাত্রছাত্রী রয়েছে এবং ১৭ শিক্ষক কর্মরত আছেন| বিগত ১০ বছরে এই বিদ্যালয় থেকে প্রায় ১০০ জন ছাত্রছাত্রী সরকারী বৃত্তি পেয়েছে| তাছার বিগত অনেক বছর ধরে সম্মিলিত সমাপনী পরীক্ষায় উপজেলার ১৪৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৩০টি কিন্ডারগার্টেন এর মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করে আসছে|
অভিভাবক মোঃ জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়টির বর্তমান যে পরিস্থিতি তাতে লেখা পড়া করার মতো কোন পরিবেশ নেই| তাই দ্রুত বিদ্যালয়ের মাঠের পানি নিঃষ্কাশনের জন্য ড্রেন এবং পুরাতন ভবনগুলো ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি|
সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন বলেন, অনেক পুরাতন ভবন| তাই অনেক ঝুঁকি নিয়ে ক্লাশ নিতে হচ্ছে| প্লাষ্টার খসে খসে নিচে পড়ে| বৃষ্টি আসলে মাঠে পানি উঠে যায় ও ক্লাশরুম কর্দমাক্ত হয়ে যায়|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান বলেন, আমাকে শিক্ষার পরিবেশ করে দিলে আমি মান সম্মত প্রাথমিক শিক্ষা দিবে পারবো| কুমিল্লা শহরের ভালো ভালো বিদ্যালয়ের মতো রেজাল্ট উপহার দিতে পারবো|
উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার বলেন,বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...