প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Jul 2026, 10:07 AM
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে চুরি: ল্যাপটপ-ফ্যানসহ গ্রেপ্তার ২
মোঃ আবদুল আলীম খান
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ ও ফ্যানসহ ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মো. আ. হকের ছেলে মো. ইউসুফ মিয়া (২৪) এবং একই গ্রামের মো. মোবারক হোসেনের ছেলে মো. বাবন (২৪)।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই বিকেল চারটা থেকে ৫ জুলাই সকাল আটটার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা ৮ নম্বর মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা কার্যালয় থেকে একটি ল্যাপটপ, একটি চার্জার ফ্যান ও একটি রাউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হক ভূঞা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত ওই দুই যুবককে গ্রেপ্তার করেন। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যালয়ে চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...