...
শিরোনাম
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা ⁜ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ ⁜ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার ⁜ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট ⁜ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান ⁜ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০ ⁜ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে ⁜ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ ⁜ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট ⁜ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ⁜ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া ⁜ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:18 AM

...
দাউদকান্দিতে হত্যাসহ ২৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা News Image

নিজস্ব প্রতিবেদক, দাউদকান্দি

কুমিল্লার দাউদকান্দিতে হত্যাসহ ২৩ মামলার আসামি মামুন ¤্রাট (৪৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটনা ঘটে।

নিহত মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি গৌরীপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার পর দাউদকান্দি মডেল থানা, দাউদকান্দি হাইওয়ে থানা সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।দাউদকান্দি হাইওয়ে থানার  ওসি মোহাম্মদ রাশেদ খান চৌধুরী বলেন, শুক্রবার রাতে মামুন সম্রাট চারজন নারীসহ কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। ঢাকার যাত্রাবাড়ী থেকে রিল্যাক্স পরিবহনের একটি বাসে নিজের টিকিট ছাড়া ওঠেন তিনি। বাসটি রাত ১১টার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তিনি হাজার ৮০০ টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট কেটে পাশের দোকান থেকে এক বোতল পানি কেনেন। বাসে ওঠার সময়ই ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নিহত মামুন সম্রাটের বিরুদ্ধে হত্যা, মাদক, ধর্ষণ, অপহরণসহ ২৩টি মামলা আছে। অনেকবার জেল খেটেছেন তিনি। তাঁর লাশ আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামুনের মা-বাবা থানায় এসেছেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যার কারণ জানার জন্য বাস কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মাথা ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত আছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে আশা করেন এই পুলিশ কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, মামুন সম্রাট গৌরীপুর এলাকায় মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। এসব কারণে তাঁর ওপর হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, গত ১৩ মে রাতে গৌরীপুর বাজার এলাকার একটি ভাড়া বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মামুন সম্রাটকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। জামিনে মুক্তি পেয়ে এক মাস আগে তিনি আবার এলাকায় ফিরে আসেন। মামুন তিন ভাইয়ের মধ্যে সকলের বড়। মামুনের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। মামুনের মা হাওয়া আক্তার বলেন, তিনি তার ছেলের প্রকৃত হত্যাকারীদের বিচার চান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা

আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...

কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...

কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...

হোমনায় নিখোঁজের ৫ দিন পর  নদী থেকে মহিলার  লাশ উদ্ধার
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার

মো. আবুল বাসার সরকার              কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...

শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট

মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...

শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান

নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...

নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০

নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
➤ কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জ
➤ হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
➤ শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
➤ শূন‍্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
➤ নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
➤ শত শত পাখির কলকাকলিতে সন্ধ্যা নামে দীর্ঘভূমিতে
➤ বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, মাদকাসক্তি দুরীকরণে সমাবেশ
➤ দুই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস মিলছে ৭৬০ মিলিয়ন ঘনফুট
➤ ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
➤ ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir