প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:16 AM
সদর দক্ষিণে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম।
সদর দক্ষিণ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, ইউজিপি কর্মকর্তা রিজওয়ান, তথ্য আপা ফারহানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচির আওতায় ২৬ জনকে ১২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে। তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এসময় জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের উপকার ভোগি এবং শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...