প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:19 AM
কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউট কুমিল্লা জেলা রোভারের আয়োজনে কুমিল্লা জেলা সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ কুমিল্লা আইডিয়াল কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ পরিচালক ও রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি অধ্যাপক মো. আবু তাহের এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সঞ্চালনায় জুলাই আন্দোলনের অভিজ্ঞতার কার্ডে তথ্য সংগ্রহের বিষয়ে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, কুমিল্লা জেলা রোভারের কোষাধ্যক্ষ মো.মাঈনুদ্দীন খন্দকার, কুমিল্লা জেলা রোভারের যুগ্ন সম্পাদক দাউদ খান দোলন, কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট ইউনিট লিডার সুলতান মু, ইলিয়াস শাহ, কুমিল্লা আইডিয়াল কলেজের পরিচালক হাফেজ আহম্মদ সোহেল।
ওয়ার্কশপে অংশগ্রহণ করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের সিনিয়র রোভার মেট নূর মাহিন,গার্ল ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াসমিন নেয়ামা, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের রোভার মেট মো. আকাশ, ভাষা সৈনিক অজিতগুহ কলেজের সিনিয়র রোভার মেট অমিত রবি দাস, কুমিল্লা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট তাজওয়ার মুসায়েব তাশফিনসহ কুমিল্লা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৯ সিনিয়র রোভার মেট ও গার্ল ইন সিনিয়র রোভার মেট ওয়ার্কশপে অংশগ্রহণ করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
তীব্র দাবদাহ, যুক্তরাজ্যে হাজারের বেশি স্কুল বন্ধ
যুক্তরাজ্যে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ইংল্যান্ড ও ওয়েলসের এক হাজারেরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা...
এবার বড়ো পর্দায় আসছে ‘ম্যাজিক স্কুল বাস’
শুরুতে বই, অতঃপর কার্টুন সিরিজ হিসেবে বিশ^জুড়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ‘ম্যাজিক স্কুল বাস’| ১৯৯৪ সাল...
ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
এফএনএস বিদেশ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ ব...
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্...
ঢাকা-বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে চীনে আছেন বাংলাদেশে...
৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল
মায়ামিতে পৌঁছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথেউস...
নিজস্ব প্রথা ভাঙতে চলেছে ফিফা!
লমান বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন আয়োজন দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডে...