প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 9 Jul 2026, 10:56 PM
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুললো ন্যানসি
জায়গা-জমি নিয়ে পারিবারিক ঝামেলা প্রায় সবখানে| ব্যতিক্রম নয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির ক্ষেত্রেও| তার অভিযোগ, তাদের জমি দখল করে রেখেছেন তারই চাচা| নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে বিষয়টি সামনে এনেছেন গায়িকা| সঙ্গে ন্যানসি লেখেন, ‘নড়াইল জেলার বড়দিয়া, আমার গ্রামের বাড়ি| ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি| আওয়ামী লীগের আমলে সেজ চাচা তৎকালীন স্থানীয় লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল|’ ন্যানসি জানান, ওই সময়ে স্থানীয় প্রশাসনের সহায়তা চাইলেও তা পাননি| শিল্পী লিখেছেন, ‘আইনি সহায়তা পাইনি| সম্প্রতি আমার বড় ভাই গিয়েছিল, প্রথমে চাচা গেট খুলতেই রাজি হয়নি! সামনের খাস জমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছে সেটা আপনারাই দেখুন|’ শেষে ন্যানসি ইঙ্গিত করেন, বিষয়টি নিয়ে শিগগিরই জোরালো পদক্ষেপ নেবেন| ন্যায় বিচারের প্রত্যাশাও রাখছেন তিনি| ন্যানসির ওই পোস্টে অনেকেই মামলা করার পরামর্শ দিয়েছেন| উত্তরে গায়িকা বলেছেন, ‘করেছিলাম, লাভ হয়নি| সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়|’ প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা বঞ্চনার শিকার হয়েছেন বলেও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন ন্যানসি| এমনকি নিজের পেশাগত কাজেও অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন| তবে এখন তিনি পুনরায় গানে সরব| নতুন গান ও অনুষ্ঠানে তাকে পাওয়া যাচ্ছে প্রায়ই|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...