...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 9 Jul 2026, 10:23 AM

...
ব্রিটিশ নারীর সাজা বিশেষ ক্ষমতায় বদলে দিলেন রাজা News Image

১৯৫৫ সালে নিজের সঙ্গীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্রিটেনের শেষ নারী রুথ এলিসের সাজা প্রতীকীভাবে পরিবর্তন করা হয়েছে। বুধবার রাজা তৃতীয় চার্লস সরকারের পরামর্শে তার মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডে রূপ দেন।

ব্রিটিশ সরকার জানিয়েছে, রুথ এলিস 'ঐতিহাসিক অবিচারের' শিকার হয়েছিলেন। তার মামলার নতুন পর্যালোচনায় এমন তথ্য পাওয়া গেছে, যা দেখায় তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক নির্যাতন এবং জোরপূর্বক নিয়ন্ত্রণমূলক আচরণের শিকার ছিলেন। সরকারের মতে, বর্তমান সময়ে এই ধরনের প্রমাণ আদালতে ভিন্নভাবে মূল্যায়ন করা হতো। এক বিবৃতিতে বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ৭০ বছর আগে যা ঘটেছে, তা আর পরিবর্তন করা সম্ভব নয়।

তবে এখন অন্তত এটুকু স্বীকার করা যায় যে, রুথ এলিসের ঘটনা ছিল ব্যতিক্রমী এবং তার সঙ্গে অন্যায় হয়েছে। তিনি আরো বলেন, এই শর্তসাপেক্ষ ক্ষমা মানবিকতার একটি পদক্ষেপ। এতে রুথ এলিসের পরিবারের সদস্যরা কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন বলে সরকার আশা করছে।

রুথ এলিসের চার নাতি-নাতনি তার সাজা পরিবর্তনের জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন।

এর আগে ২০ বছরেরও বেশি সময় আগে তার বোন মুরিয়েল ইয়াকুবাইটও আদালতে চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন, রুথ এলিসের বিরুদ্ধে দেওয়া হত্যার রায় পরিবর্তন করে সেটিকে উসকানির কারণে সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তবে সেই চেষ্টা সফল হয়নি। ব্রিটেনে রাজা বা রানি বিশেষ রাজকীয় ক্ষমতা ব্যবহার করে কোনো ব্যক্তিকে ক্ষমা করতে বা তার সাজা পরিবর্তন করতে পারেন। তবে এই ক্ষমতা সাধারণত সরকারের সুপারিশের ভিত্তিতেই প্রয়োগ করা হয়।

ব্রিটেনে মৃত্যুদণ্ডের আইন ১৯৯৮ সাল পর্যন্ত কার্যকর ছিল। তবে হত্যার অপরাধে মৃত্যুদণ্ডের বিধান ১৯৬৫ সালেই বাতিল করা হয়। এরপর আর হত্যার মামলায় কাউকে ফাঁসি দেওয়া হয়নি। সর্বশেষ ১৯৬৪ সালে হত্যার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। রুথ এলিস ব্রিটেনের ইতিহাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া শেষ নারী। প্রায় সাত দশক পর তার সাজা পরিবর্তনের মাধ্যমে ব্রিটিশ সরকার স্বীকার করল, সে সময় তার মামলায় বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।



ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir