প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:17 AM
খেলা নিয়ে সংঘর্ষ: ব্রাজিল সমর্থকের মৃত্যু
মাহফুজ নান্টু কুমিল্লা।।
কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা গ্রামের বাসিন্দা ও মো. মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে শরিফুল উল্লাস প্রকাশ করেন এবং আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে ট্রল ও কটাক্ষ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বাবু ও মাইনুদ্দিন মালুসহ কয়েকজন শরিফুলের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে পাশের একটি কক্ষে সরিয়ে নিলেও অভিযুক্তরা সেখানে গিয়ে আবারও মারধর করেন। এতে তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে আহত অবস্থায় শরীফুলকে যেন হাসাপাতালে না নিতে পারে সে জন্য তারা সবাই হুমকি ধমকি দেয়।
পরে সবার অগোচরে লুকিয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরীফুলের স্ত্রী বিউটি বানু (২৮)
কান্নারত অবস্থায় জানান, তার স্বামী প্রতিদিনের মত অটোরিকশা চালানো শেষে বাড়ি ফিরেন। রাতে খাবার খেয়ে বাড়ির পাশে একটি গ্যারেজে খেলা দেখতে যান। সেখানে অন্য অটোরিকশা চালকরাও খেলা দেখেন। কেলার এক পর্যায়ে তাকে তিন দফা পিটানো হয়। পরে আবারো একদল অস্ত্র নিয়ে এসে তাকে মারার জন্য। এ সময় পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে দূর্বৃত্তরা। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত শরীফুলের স্ত্রী।
এদিকে বাবার এমন নির্মম মৃত্যুতে বাকরুদ্ধ দুই কন্যা মেয়ে শরীফা আক্তার ও আকলিমা আক্তার। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে এ রিপোর্ট লেখা পযন্ত এ বিষয়ে কোন মামলা হয়নি বলে জানান ওসি তৌহিদুল আনোয়ার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...