প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2026, 12:15 AM
বাইউস্ট- এর কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লার কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির প্রথম সভা ০৭ জুলাই ২০২৬ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, ধারাবাহিক গুণগত উন্নয়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কার্যকর কোয়ালিটি অ্যাশিউরেন্স ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার, লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ); ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. তহিদুর রহমান এবং অতিরিক্ত পরিচালক জনাব সালমা পারভীন সুমা; সকল অনুষদের ডিনবৃন্দ; ইংরেজি ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানগণ; এবং পরিচালক, অর্থ ও হিসাব উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা, সুশাসন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে কোয়ালিটি অ্যাশিউরেন্স কমিটির সক্রিয় ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাইউস্ট-এর অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...