প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 9 Jul 2026, 12:09 AM
ব্রাহ্মণপাড়ার ৬ বালিকা ক্রিকেটারের জাতীয় পর্যায়ে খেলার স্বপ্ন
মো. আনোয়ারুল ইসলাম।।
আসন্ন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় কুমিল্লা বিভাগীয় দলে সুযোগ পেয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলার ৬ জন বালিকা ক্রিকেটার। শুধু তা-ই নয়, কুমিল্লা বিভাগীয় দলের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন ব্রাহ্মণপাড়ার হাফসা আক্তার। সুযোগ পাওয়া এই ছয়জন ক্রিকেটার উপজেলার চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
হাফসা আক্তার ছাড়া দলে সুযোগ পাওয়া অন্য পাঁচ ক্রিকেটার হলেন—আয়েশা আক্তার, জেরিন আক্তার, লাবনী আক্তার, উম্মে তাবাছুম ও সাদিয়া আক্তার। দেশের পুরাতন ৮টি বিভাগ এবং নবাগত দুই বিভাগ কুমিল্লা ও মাদারীপুর অঞ্চলসহ মোট ১০টি দল নিয়ে আগামী ২০ জুলাই ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হবে। প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুমিল্লা বালিকা ক্রিকেট দল। ২২ জুলাই সকাল ১১ টায় ময়মনসিংহ অথবা রংপুর বিভাগীয় দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে তারা।
উপজেলার এই শিক্ষার্থীদের সাফল্যে স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ও সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এই পথচলা সহজ ছিল না বলে জানিয়েছেন কুমিল্লা জেলা দলের অধিনায়ক ও বিভাগীয় পর্যায়ে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হাফসা আক্তার। তিনি বলেন, ছোটবেলা থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল। কিন্তু পরিবার বা সমাজ ভালো চোখে দেখে না বলে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাইনি। জাতীয় পর্যায়ে ভালো করতে পারলে একদিন জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি।
শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যের পেছনের কারিগর হিসেবে রয়েছেন চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও উপজেলা বালিকা দলের কোচ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে অনগ্রসর ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে খেলবে। সে সুযোগ এখন সামনে এসেছে। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর আমাদের উল্লেখযোগ্য শিক্ষার্থী জাতীয় পর্যায়ে খেলবে। আমার বিশ্বাস, খুব শীঘ্রই ব্রাহ্মণপাড়ার খেলোয়াড়েরা জাতীয় দলে স্থান করে নেবে।
খেলোয়াড়দের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি বলেন, ব্রাহ্মণপাড়ার ৬ জন বালিকা ক্রিকেটার জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি। ইতোপূর্বেও আমি এই দলের খোঁজখবর নিয়েছি এবং সহযোগিতা করেছি। তারা জাতীয় পর্যায়ে ভালো করলে প্রশাসনের পক্ষ থেকে আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...