নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে মিসর। ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও শেষে ৩-২ ব্যবধানে হারতে হয়েছে তাদের।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 8 Jul 2026, 10:41 AM
রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ মিসরের
ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখেই মিসরের কোচ হোসেম হাসান জানান, আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টিকিয়ে রাখতেই তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। অন্যদিকে রেফারিকে ‘জালিম’ সংবোধন করেছেন ফরোয়ার্ড মোস্তাফা জিকো।
এবার আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের যোগাযোগবিষয়ক প্রধান মোহাম্মদ মোরাদ লিখেছেন, ‘মিসর ফুটবল ফেডারেশন আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারির বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করছে।’
রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সঙ্গীদের বিরুদ্ধে তদন্ত করার বিষয়টি ফিফার কাছে জানিয়েছেন মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। তার দাবি, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় যেন দায়িত্ব দেওয়া না হয় রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার সহকারীদের।
মিসরের অভিযোগ মূলত দুটি সিদ্ধান্তে। ভিএআরে তাদের একটি গোল বাতিল হওয়ার বিপরীতে ফাউলের অভিযোগে পেনাল্টির আবেদন করার পরেও ভিএআর পর্যালোচনা না করায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...