...
শিরোনাম
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jul 2026, 10:26 AM

...
বিদু‌্যতের তার চুরিতে তিন দিন ধরে বিদ্যুৎহীন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিক, ব্যাহত চিকিৎসাসেবা News Image
আয়েশা আক্তার
কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় অবস্থিত বক্ষব্যাধি ক্লিনিকে বৈদ্যুতিক সংযোগের তার চুরির ঘটনায় টানা কয়েক দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগী, চিকিৎসক ও কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মিজানুর রহমান জানান, গত শুক্রবার রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে ভবনের মিটার পর্যন্ত সংযোগের তার চুরি হয়ে যায়। এরপর থেকে ক্লিনিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, ঘটনার পরপরই বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়। তাঁর নির্দেশে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং গণপূর্ত বিভাগকেও অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত সংযোগ চালু করা সম্ভব হয়নি।

ডা. মিজানুর রহমান আরও জানান, ক্লিনিকে বর্তমানে তিনজন চিকিৎসক কর্মরত থাকলেও অফিস সহায়ক চারজন থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র একজন। ফলে রাতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এছাড়া স্থাপিত সিসি ক্যামেরার মধ্যে দুটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পরে রয়েছে। এসব বিষয়ও সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা দাউদকান্দির বাসিন্দা আলী আক্কাস বলেন, অনেক দূর থেকে এসেও বিদ্যুৎ না থাকায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা ঠিকভাবে নিতে পারেননি।

দেবিদ্বার থেকে আসা রোগীর স্বজন আমেনা খাতুন বলেন, সকাল থেকে অপেক্ষা করেও চিকিৎসা সম্পন্ন করা যায়নি। বিদ্যুৎ না থাকায় রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় দোকানদার করিম মিয়া বলেন, প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। কিন্তু বিদ্যুৎ সংকট ও নিরাপত্তাহীনতার কারণে তারা দুর্ভোগে পড়ছেন। নগরীতে চুরি-ছিনতাই রোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন। 

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. আলী নীর বশির আহমেদ বলেন, গত শনিবার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই থানায় জিডি করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য গণপূর্ত বিভাগকে অনুরোধ করা হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন,গতকাল সোমবারও এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তাঁরা জানিয়েছেন।

সিসি ক্যামেরা প্রসঙ্গে সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিনিকের নষ্ট ক্যামেরাগুলোও দ্রুত গণপূর্ত বিভাগের মাধ্যমে মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে।

লোকবল সংকটের বিষয়ে তিনি জানান, নতুন জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিয়োগ না হওয়া পর্যন্ত স্থানীয়ভাবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুজাহিদ চৌধুরী বলেন, শুধু বক্ষব্যাধি ক্লিনিক নয়, কুমিল্লা নগরীর বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চুরি-ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে গণপূর্ত বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা কে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...

ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...

কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের

ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...

ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ

তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
➤ খালেদা জিয়ার সাজে ধরা দিলেন অভিনেত্রী চমক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir