প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jul 2025, 11:48 AM
রোদ বৃষ্টির খেলায় কুমিল্লায় বাড়ছে রোগ বালাই
অশোক বড়–য়া
ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল। শ্রাবণের এই দিনগুলোতে বৃষ্টির সাথে প্রকৃতি শীতল হয়ে আসে। কিন্তু পরিবেশ বিপর্যয়ের ফলে শ্রাবণের সেই বর্ষণমুখর দিনগুলো এখন আর সে রকম চোখে পড়ে না। দিনভর ভ্যাপসা গরমের পর রাতে বৃষ্টি নামলেও প্রকৃতি যেন কোনভাবেই শীতল হচ্ছে না। রোদ বৃষ্টির খেলায় দেখা দিয়েছে রোগ বালাই। যার বেশির ভাগ শিকার বয়স্ক ও শিশুরা। গতকাল বৃহস্পতিবারও তীব্র দহনে অতিষ্ঠ হয়েছেন নগরবাসী। সন্ধ্যা পৌনে ৮ টায় এক পশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় ১১৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। থেমে থেমে ঝড় ও বৃষ্টির কারণে শহরের বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে হাঁটু পরিমাণ পানি জমে যায়। বিশেষ করে ঠাকুরপাড়া, জজ কোর্ট রোড, মগবাড়ি, চৌমুহনী, চর্থা, চকবাজার ও বাগিচাগাঁও এলাকায় পানির পরিমাণ ছিল তুলনামূলক বেশি। এতে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা ও আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় প্রাকৃতিকভাবে গরম-ঠান্ডা পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আদ্রতার পরিমাণও ছিল অনেক বেশি। গত কয়েকদিন ধরে বৃষ্টির সময় সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হলেও বৃষ্টির পরপরই শুরু হচ্ছে ভ্যাপসা গরম, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এই ঠান্ডা-গরম আবহাওয়ার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।
এদিকে কুমিল্লা জেলায় চলতি মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও শহর এলাকায় এ পর্যন্ত মোট ৭৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৬৭৫ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ২৪ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৪২৩ জনের, যার মধ্যে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা-উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোভিড-১৯ থেকে সুরক্ষায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত ফগিং ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় লুট হওয়া ১৭টি অস্ত্র এখনো উদ্ধার হয়নি
সন্ত্রাসী ও অস্ত্রবাজ ধরতে চিরুনি অভিযান-পুলিশ সুপারমাহফুজ নান্টুছাত্র-জনতার বিপ্লবের সময় কুমিল্লায়...
নির্বাচিত হলে কুমিল্লায় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ...
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগান ধার...
মুরাদনগরের মানুষকে টাকা দিয়ে কেনা যায় না-কায়কোবাদ
মহিউদ্দিন আকাশমুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমাকে বিজয়...
বুড়িচং-ব্রাহ্মণপাড়া হবে উন্নয়নের রোল মডেল-হাজী জসিম
নিজস্ব প্রতিবেদকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী আসন থে...
কুমিল্লা-৭ আসনের বিএনপি প্রার্থী রেদোয়ানের জনসভায় জনতার ঢল
চান্দিনা প্রতিনিধিকুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহম...
যারা চাঁদাবাজিতে অভ্যস্ত’, তাদের দ্বারা দুর্নীতি দূর করা স...
এমরান হোসেন বাপ্পিজামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত...