...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jul 2026, 10:30 AM

...
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে News Image

ব্রাজিলের ফুটবল অনেকটা নদীর মতো। কখনো শান্ত, কখনো উন্মত্ত, কিন্তু শেষ পর্যন্ত নিজের ছন্দেই বয়ে চলে।

জাপানের বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ে ভিনিসিয়ুস জুনিয়রদের খেলায় সেই চিরচেনা স্রোতেরই দেখা মিলেছে।

প্রতিপক্ষ লড়েছে, প্রশ্নও ছুড়ে দিয়েছে। কিন্তু ব্রাজিল উত্তর দিয়েছে নিজেদের স্বভাবসুলভ ভঙ্গিতে। আক্রমণে গতি, মাঝমাঠে নিয়ন্ত্রণ আর মুহূর্তের জাদু—সব মিলিয়ে যেন আবারও জেগে উঠেছিল ‘জোগো বনিতো’র সৌন্দর্য।

বিশেষ করে দ্বিতীয়ার্ধের সেই সাম্বা-ছন্দের ঝংকার আজ নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেও তুলতে চাইবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এবার সামনে সম্পূর্ণ ভিন্ন দর্শনের এক প্রতিপক্ষ—নরওয়ে।

অন্যদিকে ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের অপেক্ষায় আছে স্বাগতিক মেক্সিকো। সে প্রসঙ্গে পরে আসা যাবে।

তার আগে দেখা যাক, ব্রাজিলের সামনে নরওয়ে পরীক্ষাটা কতটা কঠিন হতে পারে। বলা হয়ে থাকে, বিশ্বকাপ যত নক আউটের গভীরে যায়, ফুটবল ততই কৌশল কিংবা পরিসংখ্যানের গণ্ডি ছাড়িয়ে স্নায়ু, সাহস আর মুহূর্তের খেলায় পরিণত হয়। জাপানের বিপক্ষে সেই পরীক্ষায় ব্রাজিল ‘লেটার মার্ক’ পেয়েই পাস করেছে।

এশিয়ার চ্যালেঞ্জ পেরিয়ে শেষ ষোলোতে ব্রাজিলকে এখন সামলাতে হবে ইউরোপীয় যান্ত্রিক নরওয়েকে। ব্রাজিলের জন্য সবচেয়ে বড় সুখবর, পুরো ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠেছেন নেইমার।

তবে কোচ কার্লো আনচেলত্তি তাঁকে শুরু থেকেই নামাবেন, নাকি ম্যাচের পরিস্থিতি বুঝে বেঞ্চ থেকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবেন, এর উত্তর মিলবে কিক-অফের ঠিক আগে। 

‘ও (নেইমার) ৯০ মিনিটই খেলতে পারবে। এতে সন্দেহ নেই। তবে ও কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলার সুযোগ নেই। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই ও মাঠে নামবে’—বোঝাই যাচ্ছে নিজের পরিকল্পনার আভাসও দিতে নারাজ আনচেলত্তি।

একদিকে স্বস্তি, অন্যদিকে দুশ্চিন্তা। এবারের বিশ্বকাপে ব্রাজিলের সাম্বা-সুর যেন এমনই। না হলে নেইমার সুস্থ হতে হতেই লুকাস পাকেতা কেন ছিটকে পড়বেন! মাঝমাঠে এই ভরসাকে ছাড়াই নরওয়ে বাধা পেরোতে হবে ব্রাজিলকে।

তবে স্বস্তির খবরও আছে। চোট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রাফিনিয়া। অনুশীলনে ফিরলেও তাঁকে একাদশে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। অবশ্য তাঁর অনুপস্থিতিতে ডান প্রান্তে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তরুণ উইঙ্গার রায়ান। গতি, দম আর আক্রমণাত্মক প্রেসিংয়ে তিনি এরই মধ্যে ব্রাজিলের অন্যতম আলোচিত মুখ।

ব্রাজিল যেখানে কিছুটা অনিশ্চয়তার মধ্যে, নরওয়ে সেখানে অনেক বেশি স্থিতিশীল। তাদের সবচেয়ে বড় ভরসা আর্লিং হালান্ড, আধুনিক ফুটবলে গোল করার শিল্পকে যিনি প্রায় যন্ত্রের নির্ভুলতায় নামিয়ে এনেছেন। তাঁকে এক মুহূর্তের জন্যও জায়গা দিলে শাস্তি প্রায় অবধারিত। গ্রুপ পর্ব থেকে শেষ বত্রিশ পর্যন্ত সেটাই প্রমাণ করেছেন হালান্ড।

ইতিহাসও নরওয়ের পক্ষেই কথা বলে। ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় তারা কখনো হারেনি—দুটি জয়, দুটি ড্র। তবে ইতিহাস যতই পাশে থাকুক, নক আউটের উত্তাপকে স্বাভাবিক করে তোলার এক অদ্ভুত ক্ষমতা আছে ব্রাজিলের। তবে নরওয়ে চাইবে সাম্বার ছন্দ থামিয়ে উত্তরের বরফ শীতল স্থিরতাকেই শেষ কথা বানাতে।

নরওয়ের মতো একই স্বপ্ন দেখছে মেক্সিকোও। আজতেকায় বিশ্বকাপে হার কী জিনিস, সেই অভিজ্ঞতা নেই তাদের। শেষ বত্রিশে ইকুয়েডরের বিপক্ষে জয় খেলোয়াড়দের আত্মবিশ্বাসে নতুন জোয়ার এনে দিয়েছে। ১৯৮৬ বিশ্বকাপের পর প্রথমবার শেষ ষোলোয় ওঠা মেক্সিকো তাই আরেকটি স্মরণীয় রাতের অপেক্ষায়।

তবে হ্যারি কেইনের ইংল্যান্ডকে থামানো কঠিনই হবে। ডিআর কঙ্গোর বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে পিছিয়ে পড়েও ইংল্যান্ড অধিনায়কের জোড়া গোলেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল থ্রি লায়ন্সরা। সেই প্রত্যাবর্তনই দেখিয়ে দিয়েছে, বড় মঞ্চে সাফল্যের জন্য ইংলিশরা কতটা ক্ষুধার্ত। আজতেকার গর্জনের মাঝেও সেই আত্মবিশ্বাস নিয়েই মেক্সিকো পরীক্ষায় উতরে যেতে চাইবে তারা।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir