প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jul 2026, 12:32 AM
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আবারও সভাপতি লায়ন মোস্তফা কামাল
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন মোস্তফা কামাল মনোনীত হয়েছেন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবার (১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে তিনি একই বিদ্যালয়ের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পুনরায় অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া বলেন, ুশিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে পুনরায় সভাপতি হিসেবে লায়ন মোস্তফা কামাল মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে অ্যাডহক কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যদেরও অভিনন্দন জানাচ্ছি। এ কমিটি গঠনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আমাকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়েছেন। তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নবনিযুক্ত সভাপতি লায়ন মোস্তফা কামাল বলেন, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিবছর শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিদ্যালয়টি উপজেলা ও জেলা পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনেও বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে কাজ করে যাব। ইনশাআল্লাহ, বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...