প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2026, 12:20 AM
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে দুইজন গ্রেপ্তার, ভারতীয় ২ বোতল ও ৩ ক্যান বিয়ার জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামি ও এক সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সঙ্গে পরিত্যক্ত অবস্থায় দুই বোতল ভারতীয় বিয়ার ও তিনটি ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টা ১৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া এলাকার বায়তুল মুকাররম জামে মসজিদসংলগ্ন ছেনু মিয়ার বাড়ির প্রবেশপথে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তি দুই বোতল ভারতীয় বিয়ার ও তিনটি ক্যান বিয়ার ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে থানায় আনা হয়।
একই রাতে থানার এসআই আল-আমিনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. পারভেজ ওরফে মিটু (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মনোহরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার একটি নিয়মিত চুরি মামলা (ধারা ৪৫৪/৩৮০, দণ্ডবিধি) রয়েছে।
অপরদিকে এসআই ডি. এম. মজিদ, এএসআই মো. সাইফুল ইসলাম সিদ্দিকী ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. সোহেল মিয়া (৩০)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলী আশ্রাফের ছেলে।
পুলিশ জানায়, সোহেল মিয়ার বিরুদ্ধে তিনটি জিআর পরোয়ানা এবং একটি জিআর সাজা পরোয়ানা ছিল। আদালতের দেওয়া দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড) কার্যকরের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...