...
শিরোনাম
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ⁜ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ⁜ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার। ⁜ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র ⁜ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ⁜ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার ⁜ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন ⁜ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে ⁜ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2026, 12:18 AM

...
লালমাইয়ে প্রতিবন্ধী বাহার হত্যার বিচারের দাবিতে দত্তপুর গ্রামবাসীর মানববন্ধন News Image
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার লালমাইয়ে এনায়েত হোসেন বাহার কে কুপিয়ে হত্যার ঘটনার সঠিক তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে দত্তপুর গ্রামবাসী। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মানববন্ধন করেন নিহতের পরিবার ও গ্রামবাসী। 

মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে নিহতের পিতা আবদুর রশিদ বলেন, "আমার প্রতিবন্ধী ছেলেটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পূর্বেও হত্যাকারী ঝুমার স্বামী রাসেল আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। বাহার যদি কোনো অপরাধ করত তাহলে গ্রামবাসী, আইন-আদালত তার বিচার করত। কিন্তু এভাবে দিনের আলোতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার কারণ কি আমি দেশবাসীর কাছে জানতে চাই। আমি এই হত্যাকারী ঝুমার ফাঁসি চাই। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ঝুমার পরিবারের সাথে আমাদের তেমন শত্রুতা ছিল না। কিন্তু হত্যাকারীর স্বামী রাসেল পূর্ব থেকেই আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমার মনে হয় তারা পরিকল্পিতভাবেই আমার ছেলেকে মেরে ফেলেছে। আর ঘটনার দিন পুলিশ নিজেদের ইচ্ছে মতোই কেস (মামলা) লিখেছে। যদিও আমরা আরো আসামি দিতে চেয়েছিলাম।"

সম্মেলনে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, "হত্যাকান্ডের ঘটনাটি যেহেতু দিনের আলোতে হয়েছে সুতরাং এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে আমরা মনে করি। বাহারকে মোবাইলের মাধ্যমে ফোন করে নিয়ে গেছে। হত্যা করে হত্যাকারী নিজেই ৯৯৯ এ ফোন করে পুলিশ এনেছে। যদিও ওই হত্যাকারী মহিলা বলছে সে একা হত্যা করেছে কিন্তু সে একা হত্যা করেনি। এখানে আরো রহস্য আছে। আশা করি পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে মূল ঘটনা বাহির করবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই হত্যাকান্ডের উপর্যুক্ত বিচার চাই।"

এসময় কান্না বিজড়িত কন্ঠে নিহতের মা সাংবাদিকদের জানান, আমি আমার প্রতিবন্ধী ছেলে হত্যার বিচার চাই। তারা সবসময় আমার ছেলেকে হুমকি দিতো, আমার ছেলের রক্ত দিয়ে তারা গোছল করবে। একজন মা হিসেবে ছেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

উল্লেখ্য, গত শনিবার সকালে পাশের বাড়ির প্রবাসী রাসেলের ঘর থেকে এনায়েত হোসেন বাহারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সকালে নিজ ঘরে থাকা দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে বাহার কে হত্যা করে রাসেলের স্ত্রী ও তিন সন্তানের জননী ঝুমা আক্তার। পরে হত্যাকারী নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম দত্তপুরে নিহতের দাফন সম্পন্ন হয়। এ ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান,  একদিনেই  ৯৩ গ্রেফতার
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...

মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...

ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...

৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...

কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
➤ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
➤ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
➤ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার।
➤ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র
➤ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
➤ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
➤ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন
➤ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir