...
শিরোনাম
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ ⁜ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন ⁜ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার ⁜ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম ⁜ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা ⁜ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা ⁜ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ⁜ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার। ⁜ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র ⁜ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ⁜ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার ⁜ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন ⁜ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে ⁜ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ⁜ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও ⁜ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন ⁜ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jul 2026, 12:08 AM

...
যুবককে হাত-পা বেঁধে হত্যার ঘটনায় বাবা-মা-ভাই সহ ৩ জন আটক News Image
‎নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: 
‎কুমিল্লার নাঙ্গলকোটে আব্দুল কাদের (২৩) নামের এক যুবককে হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যার ঘটনায় তার বাবা, মা ও ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফেনী জেলার সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তাররা হলেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের লিটন (৪৮), তার স্ত্রী কাজল বেগম (৪২) ও তাদের ছোট ছেলে রাকিব হোসেন (২০)।
‎পুলিশ জানায়, গত বৃহস্পতিবার আব্দুল কাদের তার বাবা, মা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের অভিযোগ এনে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ৪ দিন পর গত সোমবার সকালে উপজেলার হেসাখাল ইউনিয়নের পদুয়ারপাড় এলাকার একটি খাল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতের মা কাজল বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
‎মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের বাবা ও ছোট ভাই পালিয়ে যান। পরে কাজল বেগমের দেওয়া তথ্য এবং বিভিন্ন গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারা ফেনী জেলার সদর উপজেলার সাদাবপুর রেলগেট এলাকায় ভবঘুরের ছদ্মবেশে অবস্থান করছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাদের গ্রেপ্তার করে।
‎এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে আব্দুল কাদেরের হাত-পা বেঁধে তাকে পানিতে ফেলে দেয়া হয় । এতে তার মৃত্যু নিশ্চিত হলে মরদেহ পুকুর থেকে তুলে রান্নাঘরের মেঝের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়। ৩  দিন পর মরদেহে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সোমবার মধ্যরাতের পর অটোরিকশা যোগে কুরকুটা এলাকা থেকে পদুয়ারপাড় এলাকার রাস্তার পাশের একটি খালে মরদেহ ফেলে দেওয়া হয়।
‎তিনি বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানো  হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল

বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস বিয়ে করেছেন| আট বছর এক...

মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’
মুক্তি পেল জায়েদ খানের ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে| সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চি...

হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান
হাওরপারের মানুষের গল্প নিয়ে পর্দায় আসছেন রুনা খান

‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান| সিনেমাটির নাম ‘জলপবন’| বর্ত...

স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া
স্লিভলেস পোষাকে নজর কাড়লেন স্পর্শিয়া

রীতিমতো নেটিজেনদের চোখ আটকে দিয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া| রোদমাখা এক বিকেলে নিজেকে ক্যামেরাবন...

স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
➤ ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান নয়: চীন
➤ কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই ৯৩ গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
➤ ৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এটিএম মাসুম
➤ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা
➤ মুরাদনগরে মাদকসেবীর ১৫ দিনের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় লাল শাপলায় রঙিন পুকুর, দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা
➤ মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
➤ বাঙ্গরায় মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেপ্তার।
➤ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর লাগামহীন অপরাধচক্র
➤ লালমাইয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় গোল্ডেন বেবী কেয়ার একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
➤ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
➤ মন্ত্রিসভায় রদবদলে কে কোন মন্ত্রণালয় পেলেন
➤ নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
➤ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
➤ ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
➤ ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
➤ ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir