প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2026, 8:48 AM
চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে গরু খামারে হামলা, সিসিটিভি ভাংচুর ও দুই গরু ছিনতাইয়ের অভিযোগ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে চাঁদার টাকা না দেওয়ায় একটি গরুর খামারে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাংচুর এবং দুটি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ
উঠেছে| সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে| এ ঘটনায় খামারি আলম (আবদুস সামাদের ছেলে) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন| অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রাজেন্দ্রপুর গ্রামের শাহজালাল (৪০), মৃত সিরাজ মিয়ার ছেলে শাহাদাত (৩৫), সত্তর মিয়ার ছেলে পেয়ার আহমেদ (৩০), আতর আলীর ছেলে লোকমান হোসেন (৩০), নুর ইসলামের ছেলে মানিক মিয়া
(৪০) এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে| চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন মঙ্গলবার
বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন| অভিযোগে আলম উল্লেখ করেন, তাঁর তিনটি গরুর খামার রয়েছে| অভিযুক্তরা
দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন| তিনি চাঁদা দিতে অ¯^ীকৃতি জানালে তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়| এরই
ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে একদল ব্যক্তি তাঁর খামারে হামলা চালায়| এ সময় খামারে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুটি গরু নিয়ে যায়| ছিনিয়ে নেওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা| ওসি আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে| অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো
ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদো গড়লেন আরেকটি বিশ^ রেকর্ড| ২০০২-০...
কুইন সুলিভানকে চড় মেরে শাস্তির মুখে পড়লেন মেসি
‘সুলিভান ব্রাদার্স’ বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম| লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী...
ফাইনালের হাতাহাতির ঘটনায় কঠোর শাস্তির মুখে আর্জেন্টিনা দল
বিশ^কাপ ফাইনালের পর মাঠে মারামারির ঘটনায় শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার| পাশাপাশি ইংল্...
দ্বিতীয় দিনের টিকিটও ‘সোল্ড আউট’
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের চোখে ‘মিনোজ’ বাংলাদেশ| এই তকমা তাদের মন থেকে মুছে দিতে সময় লাগেনি| ডারউইনে র...
ইনজুরি থেকে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং শরিফুলের
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের বিপক্ষে নাস্তানাবুদ ছিল অস্ট্রেলিয়ান ব্যাটাররা| নেতৃত্বে ছিলেন হাস...
শরিফুলের ৬ উইকেট, অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
৬৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছে, এটা অ¯^ীকার করার উপায় নেই| নিজেদের টেস্ট ইতিহ...