...
শিরোনাম
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা ⁜ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু ⁜ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি ⁜ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান ⁜ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ ⁜ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ ⁜ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস ⁜ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি ⁜ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি ⁜ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা ⁜ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার ⁜ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার ⁜ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার ⁜ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ⁜ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার ⁜ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Jul 2026, 8:44 AM

...
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু মো. সজিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টা পর ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া শ্মশানখলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সজিব উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের পূর্ব উত্তরপাড়া এলাকার ওজাকাজীর বাড়ির বাসিন্দা মো. শরীফ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একটি মামলা-সংক্রান্ত কাজে সজিবের বাবা কুমিল্লা আদালতে যান। একই সময়ে অসুস্থ হয়ে সজিবের মা রোজিনা বেগম ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ফলে সজিবকে পাশের বেজুরা পশ্চিমপাড়া এলাকায় তার ফুফুর বাড়িতে রেখে যান পরিবারের সদস্যরা।
সকাল আনুমানিক ৯টার দিকে সজিব ফুফুর বাড়ি থেকে বের হয়ে বাঁশের তৈরি সাঁকো পার হয়ে রাস্তায় যাওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যায়। বিষয়টি প্রথমে কেউ টের পাননি। পরে দাদী হাসপাতাল থেকে ফিরে এসে সজিবকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পানিতে সজিবের একটি জুতা ভাসতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন খালে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর দুপুর ১টার দিকে সাঁকো থেকে প্রায় ৫০ গজ দূরে খালের পানির নিচ থেকে সজিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন মা রোজিনা বেগম ঘটনাস্থলে ছুটে আসেন। সন্তানের নিথর দেহ দেখে তিনি বারবার মূর্ছা যান। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আতাউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, বাঁশের সাঁকো পার হওয়ার সময় দুর্ঘটনাবশত শিশুটি খালে পড়ে যায়। স্থানীয়রা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা

কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...

দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...

কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি

কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা  জেলা শাখার পরিচিতি সভা ও  আপনজন সম্মাননা অনুষ্ঠান
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...

নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...

কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...

পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ

মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
➤ দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন কুউকে চেয়ারম্যান উদবাতুল বারী আবু
➤ কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
➤ জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপনজন সম্মাননা অনুষ্ঠান
➤ কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
➤ পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
➤ আন্তর্জাতিক ৪টি টুর্ণামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার কৃতিসন্তান গলফার আফশান আনিস
➤ কাদামাটি আর খড়ের কাঠামোয় রূপ পাচ্ছে শারদীয় আনন্দ, কুমিল্লায় ৮৬০ মণ্ডপে চলছে প্রস্তুতি
➤ চুরির মামলায় সাজাপ্রাপ্ত গণঅধিকারে কেন্দ্রীয় নেতা চৌদ্দগ্রামের ফরিদ গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২৫ লাখ টাকার কম্পিউটার যন্ত্রাংশ চুরি
➤ ব্রাহ্মণপাড়ায় দুই কন্যা শিশুকে সড়কে পাশে রেখে চলে গেলেন মা
➤ মুরাদনগরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রহিম মেম্বার গ্রেপ্তার
➤ বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজিতে নবীনবরণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্গাপূজা ঘিরে পুলিশের প্রস্তুতি সভা, ২৩ মণ্ডপে উৎসব
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৫৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী এরশাদ হত্যা মামলার আসামী গ্রেফতার
➤ দাউদকান্দি মডেল থানার নয় আসামী গ্রেপ্তার
➤ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
➤ অগ্নিদগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মনোহরগঞ্জের আনোয়ার
➤ ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের আনন্দ ভ্রমণ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir