প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Jun 2026, 10:00 AM
চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক সিয়াম নিহত ঘাতক কিশোরী প্রেমিকাসহ আটক ২
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় প্রেমিকা ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবককে হত্যা করেছে কিশোরী প্রেমিকা| সোমবার ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে| নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে| ঘটনাস্থল থেকে পুলিশ প্রেমিকা নাঈমা জাহান (১৫) ও নিহত সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করেছে| নিহতের মা সুফিয়া পারভীন ডেইজি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে| সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোছাইন| স্থানীয় সূত্র ও প্রেমিকা নাইমা জাহানের সাথে কথা বলে জানা গেছে, ফেইসবুকের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রবিউল মৃদার মেয়ে নাইমা জাহানের সাথে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের হাজী এনামুলে হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে| এরই মধ্যে দুই জন ঢাকাসহ বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকবার রাত্রীযাপন করেছিল| সম্প্রতি নাইমা জাহান অন্তঃসত্তা হয়ে পড়লে প্রেমিক সিয়াম জোরপূর্বক গর্ভপাত ঘটায়| একপর্যায়ে নাঈমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম তাল বাহানা করতে থাকে| এরই মধ্যে নাইমা জাহানকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয় সিয়াম| টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাইমা রোববার রাতে
লক্ষীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসে| সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু পাশ^বর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের কাজী আবদুল মোতালেবের ছেলে আরিয়ান খান মাহিদকে রাত্রীযাপন করে| ভোরে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম প্রেমিকা নাইমা জাহানকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে ‘যাতে আশ-পাশের কেউ না
দেখে’| এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে প্রেমিকা নাইমা জাহান| এ সময় সেখানে উপস্থিত ছিল বন্ধু আরিয়ান| সিয়ামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে এসে প্রেমিকা নাঈমা জাহান ও বন্ধু আরিয়ান আটক করে পুলিশে খবর দেয়| পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও দুইজনকে
আটক করে থানায় নিয়ে আসে| নিহতের মা সুফিয়া পারভীন ডেইজি বলেন, আমি ছেলে হত্যার বিচার চাই| আমার ছেলেকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে| আমি হত্যা মামলা করেছি| পুলিশ তদন্ত করে হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করার অনুরোধ
জানাই| মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, ঘটনার পর অভিযুক্ত নাঈমা জাহান ও সহযোগী সিয়ামকে
গ্রেফতার করা হয়েছে| চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোছাইন জানান, নিহত সিয়ামের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে| ঘটনার পর অভিযুক্ত
নাঈমা জাহান ও বন্ধু আরিয়ানকে গ্রেফতার করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...