প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jun 2026, 12:47 AM
৯ মাসে কুমিল্লায় ১০০ খুন, বাড়ছে ধর্ষণ-নারী নির্যাতন
মাহফুজ নান্টু, কুমিল্লা।।
মাত্র নয় মাসে কুমিল্লা জেলায় ১০০টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের মামলা হয়েছে ১১০টি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে ২২১টি। বিশেষ করে চলতি বছরের মার্চ থেকে মে এই তিন মাসে খুন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা আগের সময়ের তুলনায় বেড়েছে। আলোচিত একাধিক হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিচার নিয়ে অনিশ্চয়তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত সময়ে কুমিল্লার হোমনা উপজেলার মনিপুর গ্রামে একই পরিবারের তিন সদস্যকে হত্যার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। একই উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দুই মাস পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এছাড়া নগরীর রেইসকোর্স এলাকায় মিলন আক্তার হত্যা মামলারও আট মাসে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে জেলায় ২৭টি খুন, ৩৪টি ধর্ষণ এবং ৯৮টি নারী ও শিশু নির্যাতনের অভিযোগ নথিভুক্ত হয়। ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খুনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫-এ, ধর্ষণের ঘটনা ৩৫টি এবং নারী-শিশু নির্যাতনের অভিযোগ ৫৩টি। আর মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে খুনের সংখ্যা বেড়ে হয় ৩৮টি, ধর্ষণের মামলা ৪১টি এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগ ৭০টি।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথম ছয় মাসের তুলনায় শেষ তিন মাসে খুন, ধর্ষণ, পারিবারিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধের প্রবণতা আরও বেড়েছে। এতে জনমনে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তার করছে। তবে অনেক অভিযুক্ত আইনি প্রক্রিয়ায় জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বদিউল আলম মজুমদার সুজন বলেন, শুধু গ্রেপ্তার করলেই হবে না, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, শক্তিশালী তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ নিশ্চিত করা গেলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সম্ভব।
এদিকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, কোনো বিষয়ে তদবির করলে পুলিশ তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে। অনেক ক্ষেত্রে পুলিশের বেপরোয়া আচরণ জনমনে ক্ষোভের সৃষ্টি করছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...