...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jun 2026, 12:40 AM

...
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান News Image
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীকে যানজটমুক্ত ও দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। রবিবার (২৮ জুন) বিকেল থেকে শুরু করে রাত অবধি নগরীর ব্যস্ততম রানির বাজার, মর্ডান স্কুল এলাকা, নজরুল এভিনিউ এলাকা, কান্দিরপাড়,লিবার্টি মোর থেকে রাজগঞ্জ পর্যন্ত  পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং ভ্রাম্যমাণ ব্যবসা উচ্ছেদ করা হয়। এ সময় শতাধিকের বেশি ভ্রাম্যমাণ ব্যবসায়ীর ভ্যান ও দোকান ভাঙচুর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ সময় সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন, নির্বাহী কর্মকর্তা মামুন হাসানসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনার কারণে নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। এতে যেমন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, তেমনি চরম দুর্ভোগে পড়ছিলেন পথচারীরাও। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে কুসিক।

অভিযান চলাকালে অবৈধ দোকান, দোকানের বর্ধিত অংশ, অস্থায়ী শেড ও ভ্রাম্যমাণ স্টল অপসারণ করা হয়। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়।

অভিযান শেষে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লার মানুষের প্রধান দাবি একটি যানজটমুক্ত নগরী। আর সেটি বাস্তবায়ন করতে হলে প্রথমেই ফুটপাত দখলমুক্ত করতে হবে। হকাররা শুধু ফুটপাত নয়, অনেক ক্ষেত্রে সড়কেরও বড় অংশ দখল করে। এতে ২০ ফুট প্রশস্ত রাস্তা কার্যত ১৪ ফুটে নেমে আসে এবং যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই এই অভিযান নিয়মিত চলবে।

তিনি আরও বলেন, ফুটপাত জনগণের হাঁটার জন্য, ব্যবসার জন্য নয়। যারা নিয়ম ভেঙে জনভোগান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগও নিয়েছে কুসিক। প্রশাসক জানান, কুমিল্লা সিটি করপোরেশনের সিটি মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলাসহ চারটি ফ্লোর হকারদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সেখানে স্বল্পমূল্যে দোকান বরাদ্দ দেওয়া হবে এবং মার্কেটকে জনপ্রিয় করতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণাও চালানো হবে। ভবিষ্যতে এর নাম ‘সিটি হকার মার্কেট’ রাখা হবে বলেও জানান তিনি।

তিনি হকারদের উদ্দেশে বলেন, যারা বৈধভাবে ব্যবসা করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু ফুটপাত আর দখল করবেন না। স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলে ভাঙচুরের মতো পদক্ষেপ নিতে হবে না।

এদিকে, ফুটপাত দখলে সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রশাসক। তিনি জানান, যেসব বাড়িতে অবৈধভাবে ভ্যান বা হকারদের আশ্রয় দেওয়া হচ্ছে, সেসব ভবনের হোল্ডিং বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবনগুলো অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, যানজটের কারণে নগরবাসীর মূল্যবান সময় নষ্ট হচ্ছে। প্রশাসকের নির্দেশনায় এ অভিযান শুরু হয়েছে এবং যানজটমুক্ত কুমিল্লা গড়তে এটি ধারাবাহিকভাবে চলবে।

অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, অতীতে এ ধরনের কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তবে ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি বজায় রাখার দাবি জানান তারা।

অন্যদিকে, উচ্ছেদ হওয়া এক ফুটপাত ব্যবসায়ী বলেন, আগে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং কর্মী ছিলেন। বেতন না পাওয়ায় জীবিকার তাগিদে ভাড়া করা ভ্যানে ব্যবসা শুরু করেছিলেন। অভিযানে তার ভ্যানটি ভেঙে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
কুসিক জানিয়েছে, নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir