প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jun 2026, 12:31 AM
চান্দিনায় রাতের আঁধারে দরজা ভেঙে সিএনজি চালককে আটক করল পুলিশ
কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙে মোহাম্মদ আলী নামের এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। আটকের সময় ওই সিএনজি চালক ফেসবুক লাইভে থাকায় অভিযানের ভিডিওটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এদিকে, আটক অভিযানে পুলিশ সদস্যরা সিএনজি চালকসহ তার স্ত্রী ও সন্তানদের মারধর করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টায় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামে এই ঘটনা ঘটে। পরদিন রবিবার (২৮ জুন) সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
আটক মোহাম্মদ আলী নাওতলা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি মাধাইয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে পুলিশ দাবি করলেও, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে কৃষক লীগে তার কোনো সদস্য পদের প্রমাণ পাওয়া যায়নি।
সরেজমিনে ও ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণে জানা যায়, শনিবার রাতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামূল হকের নেতৃত্বে পুলিশের একটি দল নাওতলা গ্রামের হাজী শাহ আলমের বাড়িতে যায়। পুলিশ সদস্যরা মোহাম্মদ আলীকে গ্রেফতার করতে গেলে তিনি ভেতর থেকে তাদের পরিচয় জানতে চান। তবে শুরুতে পুলিশ নিজেদের পরিচয় দেয়নি।
উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদ আলী ফেসবুক লাইভে গিয়ে ঘরের জানালা খুলে বাইরের লোকজনদের ভিডিও করা শুরু করেন। ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতর থেকে মোহাম্মদ আলী বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইছেন। বাইরে থেকে একজন জানতে চান ঘরের বাসিন্দা ‘রিপন’ কিনা। ভেতর থেকে বলা হয়, এটা রিপনের ঘর না, আপনারা আসলে কাকে ধরতে এসেছেন? জবাবে বাইরে থেকে এক পুলিশ সদস্য বলেন, আমরা মোহাম্মদ আলীর কাছে এসেছি” এবং একই সাথে দরজা ধাক্কাতে শুরু করেন। তখন ফেসবুক লাইভে মোহাম্মদ আলী বলেন, “আপনারা আমাকে ধরতে আসলে আমার দরজা ভাঙতে হবে না, আমি নিজেই দরজা খুলে বের হবো। কিন্তু মোহাম্মদ আলীর এই কথার পরপরই পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। অপর একটি ভিডিওতে এ সময় পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচি শোনা যায়। পুলিশের এই অভিযানে মোহাম্মদ আলীর ছেলে মেহেদী হাসান (১৫) আহত হয়েছে বলে জানা গেছে। তাকে মাধাইয়ার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আটক মোহাম্মদ আলীর মেয়ে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মরিয়ম আক্তার ঘটনার বর্ণনা দিয়ে বলে, পুলিশ দরজা ভেঙে আমার বাবাকে ধরতে আসে। আমরা যখন বাবাকে জড়িয়ে ধরি, তখন পুলিশ আমার বাবা ও ভাইকে মারধর করে। মারধরের কারণে আমার ভাই মাথায় আঘাত পেয়েছে।
এই বিষয়ে জানতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামূল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ডিউটি অফিসারের সাথে কথা বলার পরামর্শ দিয়ে তিনি ফোন কেটে দেন। তবে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের দরজা ভেঙে আসামি আটক করার আইনি এখতিয়ার আছে। সেই আইন মেনেই দরজা ভেঙে তাকে আটক করা হয়েছে। তবে পরিবারের সদস্যদের মারধরের বিষয়টি তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...