প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jun 2026, 8:25 AM
ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা ও ভাংচুর ॥ থানায় অভিযোগ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে ফেসবুকের পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা ও ভাংচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে| শুক্রবার রাত ৩টায় ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি প্রবাসী মেহেদী হাসান আশিকের মোল্লা বাড়িতে| এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদের চৌদ্দগ্রাম থানায় লিখিত এজাহার দায়ের করেছেন| শনিবার (২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোছাইন|
অভিযুক্তরা হলো, উপজেলার কাশিনগর ইউনিয়ন জুগিরকান্দি গ্রামের ˆতহিদুল ইসলামের ছেলে শাহ মিজান (৪৫), শাহ জামাল (৪০), ছিদ্দিকুর রহমানের ছেলে কামাল হোসেন (৩৫), সুলতান আহমেদের ছেলে মনির হোসেন (৩০), আলী রাজার ছেলে কামাল হোসেন (৪০), মোহন মিয়ার ছেলে গিয়াস উদ্দিন মে¤^ার (৪৭), মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (৪৭), মৃত আবদুল জলিলের ছেলে মোঃ তারেক (৩০), আবদুল কাদেরের ছেলে মোঃ মহোসিন (২৮), মৃত আবদুল মমিনের ছেলে মোঃ মাছুম (৩৫) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন| ভুক্তভোগী আবদুল কাদের অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে এবং দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরাসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়| হামলাকারীরা ঘরের বাহিরে থাকা দরজা, থাই গ্লাসের জানালা ভাংচুর করেন এবং নগদ টাকা, ¯^র্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান| এ সময় বাধা দি তে গেলে পরিবারের কয়েক সদস্যকে মারধর করা হয়| আবদুল কাদেরের ছেলে নাজমুল হাসান বলেন, আমার ভাই মেহেদী হাসান আশিক প্রবাসে থাকে| ফেসবুকের একটা ফেক আইডিতে আমার ভাইকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য পোস্ট করে| আমাদের গ্রামের কামাল হোসেন নামে একজন পোস্টটি শেয়ার করে| মিথ্যা তথ্যটি শেয়ার করলো কেন এ বিষয় জিজ্ঞেস করার জন্য আমাদের গ্রাম থেকে কিছু লোক গিয়ে আবুল কালামের
নামে বিচার দিয়ে চলে আসে এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে
অভিযুক্তরা আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও মারধর করে|
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল
বলেন, মেহেদী হাসান আশিক উপজেলা আমাদের যুবদলের সদস্য| যারা হামলা
করেছে তারা জামাত-শিবিরের লোক| আমরা এই ঘটনার আইনগত সামাজিক
সুস্থ বিচার চাই| আমাদের দলীয় আর কোন ভাইযের উপরে ও বাড়িতে হামলা
করলে আমরা তা প্রতিহত করব|
অভিযুক্ত শাহ মিজান অভিযোগ অ¯^ীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য
প্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে| কামাল ফেইসবুকের
একটা পোস্ট শেয়ার করার কারণে তাকে মারার জন্য তার বাড়িতে গিয়ে তাকে
না পেয়ে তারা নিজেদের বাড়ি ঘর নিজেরা ভাংচুর করে এ ষড়যন্ত্র সাজিয়েছে|
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, এ
ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পেয়েছি| বিষয়টি তদন্ত করে
আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...