প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jun 2026, 12:40 AM
কুমিল্লায় ‘সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার’ এর শুভ উদ্বোধন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম. হারুন অর রশিদ, প্রাক্তন রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক।বিশেষ অতিথি ছিলেন ডা. সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক, অ্যানেস্থেসিয়া বিভাগ, কুমিল্লা মেডিকেল কলেজ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক রূপক চন্দ্র রায়, এমফিল (রিসার্চ স্কলার), সিনিয়র কনসালট্যান্ট, সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. বনশ্রী সাহা, পিএইচডি (রিসার্চ স্কলার)।
উদ্বোধন উপলক্ষে বিভিন্ন ধরনের ব্যথা, প্যারালাইসিস, জয়েন্টের ব্যথা, মুখ বেঁকে যাওয়া (ফেসিয়াল প্যালসি)সহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য ফিজিওথেরাপি চিকিৎসায় ভিজিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "ব্যথামুক্ত জীবন গড়ার প্রত্যয় নিয়ে সি আর পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারের পথচলা শুরু হলো। আধুনিক, বৈজ্ঞানিক ও গবেষণাভিত্তিক ফিজিওথেরাপি সেবার মাধ্যমে মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।"
উদ্বোধনী অনুষ্ঠানেচিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মী, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...