প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Jun 2026, 9:27 AM
ব্রাহ্মণপাড়ায় সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি জসিম, মান নিশ্চিতের নির্দেশ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন থেকে সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি ১ দশমিক ২ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজের গুণগত মান পরিদর্শন করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সংসদ ভবন থেকে সরাসরি ব্রাহ্মণপাড়ায় সড়কের কাজ পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি উপজেলা প্রকৌশলীকে মুঠোফোনে সড়কের কার্পেটিং কাজের মান নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেন।
পরিদর্শনকালে সাংসদ জসিম উদ্দিন জসিম বলেন, উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ জনকল্যাণমূলক সব ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রমের মান নিশ্চিত করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, আমরা এমন উন্নয়ন চাই, যার সুফল সাধারণ মানুষ দীর্ঘদিন ভোগ করতে পারবেন। তাই প্রতিটি প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান আরও উন্নত হবে।
সবশেষে তিনি বলেন, দেশের টাকায় ঠিকাদারেরা টেন্ডার স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করছে কি না, তা দেখার দায়িত্ব আমাদের সবার। উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ, শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...