প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2026, 8:32 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া
নিজ¯^ প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা ˆসনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শিক্ষাবিদ মো: শরিফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ&ধসঢ়; মো. আলমগীর খান, বিশেষ অতিথির বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ, ভাষা ˆসনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষক পরিষদের যুগ্ন সম্পাদক ও বাংলা বিভাগের প্রভাষক মীর সোহেল, কুমিল্লা আইডিয়াল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রভাষক মোহাম্মদ মনির হোসেন| কলেজ সভাপতি শাহ&ধসঢ়; মো. আলমগীর খান বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি শিক্ষা কার্যক্রমের অংশ নয়, এটি ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ন ধাপ| শিক্ষা শুধু জ্ঞান অর্জন করাই নয়, শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানবিক ও আত্মার উন্মোষ ঘটে| কুমিল্লা জামেয়া মাদানিয়া রওজাতুল উলুম এর মুহতামিম হাফেজ মাওলানা মারগুবুর রহমান বিন ওবায়েদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরিশ্রম করো এবং আল্লাহর উপর ভরসা রাখো| প্রস্তুতির কোন
বিকল্প নেই, ভালো ফলাফল করতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে| কঠোর পরিশ্রম ও দোয়ার মাধ্যমে
মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়| তেমনি ভাবে মনোযোগ সহকারে নিয়মিত পড়াশোনার
মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা যায়|
সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- পরীক্ষা কেন্দ্রে যাবার
আগে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে,আগের রাতেই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন র্কাড, কলম
পেন্সিল স্কেল যা যা নেয়ার অনুমতি আছে পরীক্ষার হলে প্রয়োজনীয় সকল অনুমোদিত উপকরন
গুছিয়ে রাখবে| এডমিট কার্ডে কিছু নির্দেশনা দেয়া আছে| তা কয়েকবার পড়ে নিবে| শুধু
তাই নয় উত্তরপত্রের শেষ পৃষ্ঠায়ও নির্দেশনা থাকে| সেগুলোও পড়ে নিতে হবে|
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে
পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মানবিক বিভাগের ছাত্র মো. তানভীন| বক্তব্য রাখেন
পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী
অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক
মো. আদনান ছাত্তার মজুমদার, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিষয়ের প্রভাষক হাসান ভূইয়া ও রসায়ন
বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাবেদ হোসেন|
এসময় উপস্থিত ছিলেন প্রভাষক নাইমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার মিঠুন মজুমদার,
মো. আব্দুল্লাহ আল মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, সোহরাব হোসাইন, এইচএসসি
পরীক্ষার্থীসহ সকল ছাত্রছাত্রীবৃন্দ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...
দেবিদ্বারে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...