...
শিরোনাম
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার ⁜ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর ⁜ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ⁜ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার ⁜ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি. ⁜ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক ⁜ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। ⁜ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ ⁜ ঘুরে এলাম পার্কির চর ⁜ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের ⁜ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি ⁜ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা ⁜ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’ ⁜ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের ⁜ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Jun 2026, 8:20 AM

...
কুমিল্লয় সৎ ভাইয়ের বিরুদ্ধে পতিবন্ধী বোনের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ। News Image

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা পিতা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন্তান ইতি রানী শীল (২৭)। আমার শারীরিক অক্ষমতার সুযোগ নিয়ে ছোটবেলা থেকেই আমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন সৎ ভাই কেশব চন্দ্র শীল এবং তার স্ত্রী প্রতিমা রানী শীল।

তাদের অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ১৮ বছর আগে বাড়ি ছাড়তে বাধ্য হই এবং ঢাকায় আমার বড় বোনের আশ্রয়ে চলে যাই। পরবর্তীতে ২০২৩ সালে বোনের সংসারের টানাপোড়েনের কারণে আমি আবারও কুমিল্লার পৈতৃক বাড়িতে ফিরে আসি। কিন্তু বাড়িতে ফেরার মাত্র ৮ মাসের মাথায় আমার সৎ ভাই ও ভাবি আবারও আমার ওপর পুরোনো কায়দায় নির্যাতন শুরু করেন।"

"কোনো উপায় না পেয়ে, আমি গত ২০২৫ সালের আগস্ট মাসে সৎ ভাই কেশব চন্দ্র শীল ও তার স্ত্রীর বিরুদ্ধে কুমিল্লা আদালতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় (লিগ্যাল এইড) একটি অভিযোগ দায়ের করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিনামূল্যে আইনি সহায়তার আওতায় আইনজীবী অ্যাডভোকেট শিউলী বেগম আমাদের পক্ষে লড়াই করেন। লিগ্যাল এইডে উভয় পক্ষের শুনানি শেষে সিদ্ধান্ত হয় যে, আমার সৎ ভাই কেশব চন্দ্র শীল আমাকে প্রতি মাসে ভরণপোষণ ও হাত খরচ বাবদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আদালতের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমার সৎ ভাই আমাকে কোনো টাকা পয়সা দেননি।

আদালতের সিদ্ধান্ত অমান্য করার পর, আমি ও আমার বড় বোন মনি রানী শীল কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড নিজ এলাকার সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে বিচার প্রার্থী হই। কালিয়াজুরী এলাকার সামাজিক বৈঠক বসে। হিন্দু আইন অনুযায়ী পিতা বা পরিবারের সম্পত্তিতে একজন প্রতিবন্ধী সন্তানের ভরণপোষণ পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। সমাজ সেই নিয়ম মেনেই অভিযুক্ত কেশব শীলকে আমার ভরণপোষণ দিতে বলে। কিন্তু ভাই ও ভাবির ক্রমাগত মারধর এবং মেরে ফেলার হুমকির কারণে আমি তাদের সাথে থাকতে অস্বীকৃতি জানাই।

এমতাবস্থায়, আমাদের পৈতৃক ২৮ শতাংশ ভূমি- হতে সামাজিকভাবে আমার নামে ২ শতাংশ জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু লোভী সৎ ভাই কেশব ও তার পরিবার এই সামান্য জমি দিতেও অস্বীকৃতি জানায়।
শুধু তাই নয়, সমাজের লোকজন চলে যাওয়ার পর আমার সৎ ভাই, ভাবি ও তাদের সন্তানেরা মিলে আমাকে এবং আমার বোনকে বাড়ি থেকে বের করে দেয়। পৈতৃক ভিটের মেইন গেটে তালা লাগিয়ে দিয়ে আমাদের হুমকি দেয়—যেন এই সীমানার আশেপাশে আমাদের আর কখনো না দেখা যায়।"

প্রশাসনের কাছে আকুল আবেদন- হিন্দু আইন অনুযায়ী একজন অবিবাহিত- প্রতিবন্ধী সন্তান কোনোভাবেই পৈতৃক আশ্রয় ও ভরণপোষণ থেকে বঞ্চিত হতে পারে না। আজ আমি নিজের ঘরেই পরবাসী। আমার মাথা গোঁজার ঠাঁই কেড়ে নিয়ে আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে। আমরা কোনো কূলকিনারা না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা মাননীয় জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাকে পৈতৃক সম্পত্তি ও ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। লিগ্যাল এইডের সিদ্ধান্ত অমান্যকারী এবং আমাকে, আমার বোনকে ঘরছাড়া করা নির্যাতনকারী সৎ ভাই কেশস চন্দ্র শীল ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শীল বাড়ির সর্দার নারায়ন চন্দ্র শীল, শুনিল চন্দ্র শীল, আশিস কুমার রায়,নিকিল চন্দ্র শীল, রেনু মিয়া এবং মিজানুর রহমানসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...

লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...

মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...

লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর

​নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...

বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...

অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...

‎ প্রেসবিজ্ঞপ্তি:‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল নেতা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
➤ লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরিচালক আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
➤ বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
➤ অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে হবে- মিয়া গোলাম পরওয়ার
➤ পাঁচ উপজেলাবাসীর চলাচলে বিষফোঁড়া গৌরীপুর-হোমনা সড়কের ৯ কি.মি.
➤ মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদন্ড, জেলে কার্ড বাতিল, চাঁদপুরের জেলা প্রশাসক
➤ কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ মেয়ে তো নয় যেন আগুনের গোলা ' বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী।
➤ কুমিল্লা সদরের দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে হামলা,আহত-৩:থানায় মামলা
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৩২ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানী পণ্য জব্দ
➤ ঘুরে এলাম পার্কির চর
➤ ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
➤ তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
➤ ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফ্ল্যাট ওনার্স এসোসিয়েশনের ফুলের শুভেচ্ছা
➤ কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নিতে এসে ট্রাকসহ আটক ‘কানা মমিন’
➤ ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
➤ প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir