...
শিরোনাম
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের ⁜ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ⁜ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক ⁜ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা ⁜ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর! ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক ⁜ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই! ⁜ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার ⁜ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ ⁜ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান ⁜ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ⁜ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২ ⁜ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা ⁜ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার ⁜ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড ⁜ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার ⁜ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার ⁜ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 24 Jun 2026, 9:49 PM

...
ফোনালাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ ট্রাম্পের News Image

এফএনএস বিদেশ: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’ বলে মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| দ্য নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা একটি নতুন বইয়ে ট্রাম্পের এই ক্ষোভ প্রকাশের তথ্য উঠে এসেছে| ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে| গত মঙ্গলবার প্রকাশিত রেজিম চেঞ্জ নামক নতুন বইটিতে বলা হয়েছে, ট্রাম্পের জামাতা ও মার্কিন শান্তি দূত জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একটি ফোনালাপের সময় ট্রাম্প এমন মন্তব্য করেন| ওই সময়ে তারা ২০ দফার গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন, যা ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় দুই বছরের তীব্র লড়াইয়ের পর ২০২৫ সালের সেপ্টে¤^রে ট্রাম্প ঘোষণা করেছিলেন| বইয়ের তথ্য অনুযায়ী, কাতারের রাজধানী দোহায় হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েল বিমান হামলা চালানোর পর জ্যারেড কুশনার ইসরায়েলের ওপর মারাত্মকভাবে বিরক্ত হন| ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও নিহত হন, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক নিন্দিত হয়েছিল| চরম ক্ষোভ প্রকাশ করে কুশনার তখন তার এক সহযোগীকে বলেছিলেন, আমি এর মধ্যে আর নেই| ইসরায়েলিরা পাগল হয়ে গেছে| তবে পরে তিনি বুঝতে পারেন যে, এই পরিস্থিতিকে কাজে লাগিয়েই ইসরায়েলকে দিয়ে গাজা যুদ্ধ বন্ধ করা সম্ভব| এরপর কুশনার একটি শান্তি পরিকল্পনা ˆতরি করেন| পরবর্তীতে ট্রাম্প এই পরিকল্পনাটি নেতানিয়াহুর কাছে উপস্থাপন করেন| উত্তপ্ত সেই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, বিবি, সবাই তোমার ওপর বিরক্ত| সব ইহুদি তোমার ওপর বিরক্ত| এমনকি এই ফোনালাপে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত| ট্রাম্পের এই মন্তব্যটি মূলত কুশনার এবং উইটকফের দিকে ইঙ্গিত করে ছিল, যারা দুজনেই ইহুদি এবং ওই ফোনালাপে যুক্ত ছিলেন| ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলেন, তুমি এটা থেকে পিছিয়ে যেতে পারো না| ইসরায়েল এ যাবৎকাল যত বন্ধু পেয়েছে, তার মধ্যে আমিই সেরা| সবাই তোমাকে ঘৃণা করে, আর আমি তোমার পাশে দাঁড়িয়েছি| এই চুক্তিটি ইসরায়েলের জন্য দারুণ একটি সুযোগ| এই ফোনালাপের দুই দিন পর, ২০২৫ সালের ২৯ সেপ্টে¤^র ট্রাম্প এবং নেতানিয়াহু হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শান্তি পরিকল্পনা ঘোষণা করেন| পরবর্তীতে নভে¤^রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এটি অনুমোদন করে| নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জোনাথন সোয়ানের লেখা এই রেজিম চেঞ্জ বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নানা অভ্যন্তরীণ বিষয় নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে, যা মার্কিন রাজনীতিতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে| বইটিতে এপস্টিন ফাইলস এবং ইরান যুদ্ধের প্রভাব সামাল দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আলোচনার বিশদ বিবরণ রয়েছে| বইটিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন হামলা শুরুর দিনগুলোতে ট্রাম্প আবারও নেতানিয়াহুর সঙ্গে সিচুয়েশন রুমে কথা বলেন| সে সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন, ইরানে এখন সরকার পরিবর্তনের জন্য উপযুক্ত সময়| তবে পরবর্তীতে সিচুয়েশন রুমের আরেকটি ˆবঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াহুর এই মূল্যায়নকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন| অ্যাক্সিওস সম্প্রতি জানিয়েছে, হোয়াইট হাউসের ভেতরের এসব তথ্য এভাবে ফাঁস হয়ে যাওয়ায় ট্রাম্প চরম ক্ষুব্ধ হয়েছেন|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...

আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...

বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...

উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...

কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...

তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা

তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...

বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...

ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের
➤ বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
➤ কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
➤ তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
➤ বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বাড়িঘর ভাঙচুর!
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুইস্কি উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান, তালিকাভুক্ত ৫ মানব পাচারকারী আটক
➤ হোমনায় দুই মাসের ব্যবধানে ব্যবসায়ী মজিবুর রহমানের দুটি গাড়ি পুড়ে ছাই!
➤ কুবিতে ফার্মেসি সোসাইটির উদ্যোগে ফুসফুস ক্যান্সার সচেতনতামূলক সেমিনার
➤ দাউদকান্দি উপজেলা কৃষকদের সভাপতির ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে কারাগারে প্রেরণ
➤ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন কুমিল্লার ডা. মুজিবুর রহমান
➤ চৌদ্দগ্রামে পরিত্যক্ত ফার্ম থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
➤ চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
➤ ডিসেম্বরকে ঘিরে কুমিল্লায় নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা
➤ কুমিল্লা জেলা পরিষদের ৩৩ বছর পর ৫০ কোটি টাকার জমি উদ্ধার
➤ কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধার মামলায় দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
➤ নাঙ্গলকোটে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৩ নেতাসহ ৭ জন গ্রেফতার
➤ তিতাসে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজী আক্তার
➤ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করলেন বুড়িচংয়ের ইসহাক মিয়া
➤ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir