প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Jun 2026, 8:16 AM
কুমিল্লা মডার্ণ হসপিটালে চীনের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই চিকিৎসা দিবেন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক মানের ক্যান্সার চিকিৎসাসেবা সংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদানের লক্ষ্যে চিকিৎসক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে| সোমবার (২২ জুন) দুপুরে কুমিল্লা নগরীর শাকতলায় অবস্থিত মডার্ণ হসপিটালের কনফারেন্স রুমে এ আলোচনা অনুষ্ঠিত হয়|অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের গুয়াংজুতে অবস্থিত মডার্ণ ক্যান্সার হাসপাতালের অনকোলজি বিভাগের ডেপুটি ডিরেক্টর এবং খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই| অনুষ্ঠানে ক্যান্সার চিকিৎসায় চীনের উন্নত অনকোলজি প্রযুক্তির সুবিধা ও আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে ¯^াগত বক্তব্যে বিস্তারিত আলোচনা করেন হসপিটালের ডক্টরস অ্যাসিসটেন্ট ইসরাত জাহান নীলা| তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১০৩টি দেশের নাগরিক এ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন|কয়েক বছর থেকে বাংলাদেশি রোগীরা যাচ্ছেন| বিশেষ করে গত বছর থেকে বাংলাদেশের রোগীর হার তুলনামূলক অনেক বেড়েছে| বর্তমানে প্রতি মাসে ৩০ জন বাংলাদেশি ক্যান্সার রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন| যারা চিকিৎসা নিয়েছেন অধিকাংশের জীবনমানের পরিবর্তন হয়েছে, কেউবা স্থায়ীভাবে ক্যানসার মুক্তও হয়েছেন| অনুষ্ঠানে হসপিটালটির কান্ট্রি ম্যানেজার মিস এ্যামেলী ক্যান্সারের উন্নত চিকিৎসা পদ্ধতি ও সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, গুয়াংজু ক্যানসার হাসপাতালের ২০ বছর ধরে বিদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতা রয়েছে| প্রতিষ্ঠানটি জেসিআই সার্টিফাইড| এ হাসপাতালে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের চেয়েও কম খরচে চীনের উন্নত অনকোলজি প্রযুক্তির সুবিধায় ক্যানসারের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে| অনুষ্ঠানের প্রধান অতিথি খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ড. উ উই বলেন, ক্যান্সার মানেই জীবনের শেষ নয়| সঠিক সময়ে উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব| আমরা বাংলাদেশের রোগীদের জন্য চীনের উন্নত অনকোলজি প্রযুক্তির সুবিধা এবং আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা শেয়ার করতে পেরে আনন্দিত| বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা যাবো, অন্তত প্রতিমাসে কনসালটেশন ফি ছাড়াই ক্যান্সার চিকিৎসাসেবা সংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদান করবো আমরা| কুমিল্লায় মডার্ণ হসপিটালের ব্যবস্থাপনায় এধরণের সেবা প্রদানে আমরা আগ্রহ প্রকাশ করছি|দীর্ঘদিন ধরে সুনাম ও আস্থার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়ার কারণে বাংলাদেশি রোগীদের সুবিধার্থে ঢাকায় একটি পরামর্শক কেন্দ্রও চালু করা হয়েছে| সেখান থেকে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন পরামর্শ পাওয়া যাবে| কুমিল্লার মডার্ণ হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ডা. আবুল বাশারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাহবুব আলম মজুমদার, বিশিষ্ট কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. এস চক্রবর্তী ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান| বক্তারা বলেন, ক্যান্সার একটি ব্যয়বহুল ও জটিল রোগ| তাই সাধারণ ও মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে আমরা চীনের প্রখ্যাত অনকোলজিস্ট ড. উ উই এর সমš^য়ে এই বিনামূল্যে পরামর্শ সভার আয়োজন করেছি| ভবিষ্যতেও আমরা এই ধরনের
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করে...
আয়েশা আক্তার।।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্...
কুমিল্লায় বাড়ির মালিককে হত্যা করলো ভাড়াটিয়া ৯ পলিথিনে মোড়ানো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দেবিদ্বারে এক ভাড়াটিয়া নারীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) ন...
৫ মিনিটের পথ পাড়ি দিতে ২ ঘণ্টা, কুমিল্লার আমতলীতে খানাখন্দে...
মো.জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় মাত্র প্রায় আধা কিলোমিটার সড়কের বেহাল অ...
হোমনায় পানির সরবরাহ লাইন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহ প্রকল্পের ডিস্ট্রিবিউশন লাইন স্...
তনু হত্যা মামলা: আত্মসমর্পণ না করায় সাবেক সেনাসদস্য হাফিজুর...
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিতে...
বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০)নাম...