শুরুতেই হতাশ করলেও সমর্থকদের মুখে কিভাবে হাসি ফোটানো যায় তা ভালো করেই জানেন লিওনেল মেসি। ডালাসে সেটা আরেকবার করে দেখালেন জাদুকর মেসি।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Jun 2026, 7:45 AM
মেসি জাদুতে নকআউটে আর্জেন্টিনা
ম্যাচের শুরুতেই ভুল করেন মেসি। পরে অবশ্য প্রায়শ্চিত্ত করলেন তিনি।
১৯ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার ঠিক মতো শট নিতে না পারায় বল সেভ দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেক্সন্ডার শ্লেগার। ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া।তবে শট ব্লক হওয়ায় গোল আর পাওয়া হয়নি।
৩২ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন মেসি। এবার বল জালে জড়ানোর আগে ব্লক করে দেন অস্ট্রিয়ার এক ডিফেন্ডার। তবে ৩৮ মিনিটে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে থামাতে পারেনি কেউই।
বক্সের মধ্যে থেকে দুর্দান্ত এক শটে আর্জেন্টিনাকে লিড এনে দেন মেসি। ফাকুন্দো মেদিনার পাস থেকে গোল করে তাতে রেকর্ডও গড়েন তিনি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন ৩৮ বছর বয়সী প্লে মেকার। আর্জেন্টিনার অধিনায়কের গোল ১৭টি। ছাড়িয়ে গেছেন মিরোস্লাভ ক্লোসাকে। জার্মান কিংবদন্তির গোল সংখ্যা এখন ১৬।
বিরতির পর সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল অস্ট্রিয়া। তবে ৫৫ মিনিটে নেওয়া মার্সেল সাবিটজারের ফ্রি কিক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে সেভ দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেস। তবে মেসির নেওয়া কর্নারে হেড নিলেও অল্পের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে যায়। ৮৬ মিনিটে আরেকটি সুযোগ মিস করেন আর্জেন্টিনার মিডফিল্ডার। বাঁ প্রান্ত দিয়ে বক্সের মধ্যে প্রবেশ করে প্রতিপক্ষের ডিফেন্ডারের শরীর বরাবর বল মারেন তিনি।
সতীর্থরা মিস করলেও যোগ করা সময়ে আরেকটি গোল ঠিকই আদায় করে নিলেন মেসি। তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ের আগে কিছুটা নাটকীয়তা ছিল গোলটিতে। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুলিয়ান আলভারেজকে দিয়ে গোল করাতে চেয়েছিলেন মেসি। মুখে তুলে দেওয়ার মতো এক পাস বাড়িয়েছিলেন তিনি।
কিন্তু গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলেন আলভারেজ। ফিরতি সুযোগ পেয়ে অবশ্য দুর্দান্ত এক ফিনিশিংই দিলেন বিশ্বকাপে ১৮ গোলের মালিক মেসি। তারা জোড়া গোলের পরেই ম্যাচ শেষের বাঁশিও বাঁজান রেফারি।
এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট দ্বিতীয় অস্ট্রিয়ার। জর্ডান-আলজেরিয়া পয়েন্ট পায়নি এখনো।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে
লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা জালের দেখা পেলে তো আর মন ভরবে না আর্লিং হালান্ডের। মনের খোরাক মেটানোর...
নগরীর ড্রেনে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় পরিবারের পাশে কুসিক প...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীর ছোটরায় ভাঙা ড্রেনের স্ল্যাবে পড়ে পানিতে ডুবে নিহত ৮ বছর বয়সী মাহফুজা আক্...
খোলা ড্রেন কেড়ে নিল শিশু মাহফুজা আক্তার স্মৃতিকে
মাহফুজ নান্টু, কুমিল্লা।সাত মাস ধরে সন্তান হারানোর শোক বয়ে বেড়াচ্ছিলেন অটোরিকশাচালক বিল্লাল হোসেন ও...
ফরিদগঞ্জে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান, দুর্ঘটনার ঝুঁকি
কাজী নজরুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির দীর্ঘ দিনের আগ...
কুমিল্লায় দুই মাসে ৫সড়ক দুর্ঘটনায় নিহত ৬২, আহত ৩২
কুমিল্লা জেলা সংবাদদাতা,২২জুনঃকুমিল্লা জেলার ১০টি উপজেলায় গত দুই মাসে ৫৪টি সড়ক দুর্ঘটনায় ৬২ জন নি...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কুমিল্লায...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কুমিল্লাসহ সারা দেশ...