প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 1:00 AM
তিতাসে গোমতীতে গোসল করতে গিয়ে শিশু শিক্ষার্থীর মৃতু্য
নাজমুল করিম ফারুক :
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার খেয়াঘাট সংলগ্ন গোমতী নদীতে গোসল করতে নেমে মো. মিরাজ হোসেন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে| রোববার দুপুর ১২টায় গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়| ঘটনার পর স্থানীয় ও হোমনা ফায়ার সার্ভিসের একটি দল প্রায় সাড়ে ৩ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে না পারলেও ডুবুরীর তৎপরতায় বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করে| নিখোঁজ মিরাজ হোসেন উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের সৌদি প্রবাসী মোশাররফ হোসেন মিয়ার ছেলে| তিন ভাইয়ের মধ্যে সে
সকলের বড়| সে কুমিল্লা শহরের কালাগাউছিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী| মাদ্রাসা থেকে মিরাজ শনিবার বাড়িতে এসেছিল|
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোমতী নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে মিরাজ নিখোঁজ হয়ে যায়| বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান| তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়| হোমনা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দুপুরে উপস্থিত হয়ে প্রায় ১ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়| বিকাল ৪টায় নারায়নগঞ্জ থেকে ডুবুরির একটি দল ঘটনাস্থলে পৌছে| বিকাল সাড়ে ৪টায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়|
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| ডুবুরী মূলত চাঁদপুর ও নারায়নগঞ্জ থেকে আনতে হয়| তাই একটু বিল¤^ হয়েছে| ডুবুরীর দল প্রায় আধা ঘন্টা চেষ্টার পর মিরাজের লাশ উদ্ধার করে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...