প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 12:53 AM
বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে দীর্ঘ যানজট
কাজী খোরশেদ আলম
কুমিল্লা-মীরপুর এম এ গণি সড়কে যানজট যেন চিরাচরিত একটি চিত্র। সড়কটির উপর কয়েকটি বাজার থাকায় এবং ঐ বাজারগুলোকে কেন্দ্র করে যানজট লেগেই থাকে। বিশেষ করে সড়কের দুই পাশে এলোপাথারি ব্যাটারী চালিত অটোরিকশা ও গ্যাস চালিত অটোরিকশার পাকিংয়ের কারণে যানজটের উৎপত্তি হয়।
কুমিল্লা থেকে বুড়িচং উপজেলায় প্রবেশ পথে রয়েছে ভরাসার বাজার। এই বাজারের মধ্যেই এম এ গনি সড়কের সাথে সংযুক্ত হয়েছে পয়াত থেকে আসা একটি ছোট সড়ক এবং ষোলনল ও পূর্বহুড়া থেকে আসা আরো একটি ছোট সড়ক। এই বাজারের মূল সড়কের উপর রয়েছে ৪টি স্ট্যান্ড। ভরাসার থেকে কুমিল্লা, ভরাসার থেকে বুড়িচংগামী গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। ভরাসার থেকে কাহেতরা, ষোলনল, পুর্বহুড়া, কামারখাড়া এবং ভরাসার থেকে পয়াত ও বলেশ্বরগামী ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড। তাছাড়া ভরাসার থেকে মহিষমাড়া ও খাড়াতাইয়া গাজীপুরগামী কিছু ব্যাটারী চালিত অটোরিকশা রয়েছে। এই অটোরিকশাগুলো এম এ গণি সড়কের দুই পাশে এমন ভাবে রাখে মাঝখান দিয়ে দুটি গাড়ী স্বাভাবিক ভাবে চলাচল করতে পারে না; যার ফলে এখানে যানজট লেগেই থাকে। তারপর বুড়িচং বাজার। এখানের চিত্র আরো ভয়াবহ। এই বাজারে রয়েছে ১৭ টি ব্যাটারী চালিত ও গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। তার মধ্যে বুড়িচং থেকে কুমিল্লা, বুড়িচং থেকে গোবিন্দপুর ও পোষ্ট অফিস, বুড়িচং থেকে ভরাসার বাজার, বুড়িচং থেকে কালীকাপুর, বুড়িচং থেকে পীরযাত্রাপুর, বুড়িচং থেকে রাজাপুর ও শংকুচাইল, বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং থেকে সাদকপুর গ্যাস চালিত অটোরিকশা স্ট্যান্ড। বুড়িচং থেকে হরিপুর ও যদুপুর, বুড়িচং থেকে বাকশীমুল, বুড়িচং থেকে উত্তর হরিপুর, বুড়িচং থেকে জরুইন, বুড়িচং থেকে বিজয়পাড়া ও পূর্ণমতি, বুড়িচং থেকে জগতপুর, বুড়িচং থেকে আরাগ আনন্দপুর, বুড়িচং থেকে শিবরামপুর ও গোসাইপুর, বুড়িচং থেকে শিকারপুর ও নানুয়ার বাজার, বুড়িচং থেকে খাড়াতাইয়া নতুন বাজার ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড। এই স্ট্যান্ডগুলোর বেশির ভাগের অবস্থান কুমিল্লা মীরপুর এম এ গণি সড়কের দুই পাশে। তাছাড়া স্ট্যান্ডগুলোতে চালকরা এলোমেলো ভাবে গাড়ী পারকিং করার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অপর দিকে সাহেবাবাদ বাজার অংশে সড়কের উপর সব্জিবাজার ও মসলার বাজার থাকায় বড়গাড়ী আসলেই যানজটের সৃষ্টি হয় এবং বাজারে প্রবেশ কারার মোড়ে রয়েছে একটি ব্যাটারী চালিত অটোরিকশা স্ট্যান্ড। তাই মোড়টিতে সব সময়ই যানজট লেগে থাকে। ব্রাহ্মণপাড়া সদর বাজারে রয়েছে অনেকগুলো স্ট্যান্ড। এছাড়া সড়কের ঢালাই কাজ চলমান থাকা যানজটের সৃষ্টি হচ্ছে চালকদের এলোমেলো গাড়ী চালানোর কারণে। নাঈঘর সড়কের মাথায় কিছু ভ্যামান দোকানপাট বসা এবং ব্যাটারী চালিত অটোরিকশা থাকায় এখানে যানজট সৃষ্টি হয় সব সময়। উপজেলা পরিষদের মাথায় দুলালপুর, গোপালনগর ও বেজুরাগামী অটোরিকশা স্ট্যান্ডে এলোমেলো পারকিং করার ফলে সাধারণ মানুষ চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়। বড়ধুশিয়া ও চান্দলা বাজারে সড়কের দুই পাশে এলোমেলো ভাবে অটোরিকশা পারকিং করার ফলেও যানজটের সৃ্ষ্টি হয়। এতে এই সড়কে চলাচলকারীদের দূর্ভোগের সীমা থাকে না। অদক্ষ ও অপ্রাপ্ত বয়সের চালকরা সড়কের নিয়ম নীতি না জানার ফলে বেপরোয়া গাড়ী চালায় এবং এলোমেলো ভাবে পারকিং করে। এই সড়কের যানজটমুক্ত করতে হলে অপ্রাপ্ত বয়ষ্ক ও অদক্ষ চালকদেরকে আইনের আওতায় আনতে হবে অথবা তাদেরকে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে দক্ষক করে তোলতে হবে। এছাড়া সকল চালক ও যাত্রীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
কোচের সঙ্গে বিরোধের জের ধরে পর্তুগাল জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে...
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব...
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়...
কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...