প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2026, 12:45 AM
কুমিল্লার সুয়াগাজীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লায় ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির দায়ে মাহাবুব (৪০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় প্রশাসন যৌথ অভিযান চালিয়ে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারস্থ জনতা ফার্মেসী থেকে বিক্রয় নিষিদ্ধ ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ১৭ হাজার ২'শ ৩০ টাকা জব্দ করা হয়। গ্রেফতার মাহাবুর জনতা ফার্মেসির মালিক এবং সুয়াগাজী সুবর্নপুর গ্রামের আবুল বাশারের ছেলে।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ও আশপাশের এলাকার যুবসমাজ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনে আসক্ত হয়ে উঠছে। হাতের নাগাল ফার্মেসিতেই মিলছে এই ট্যাপেন্টাডল ট্যাবলেট। ইয়াবার বিকল্প হিসাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনে কোমলমতি শিক্ষার্থীসহ যুবসমাজ দিনদিন আরো বেশি আসক্ত হয়ে পড়েছে।
এমন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণের ইউএনও সুজন চন্দ্র রায়, এসিল্যান্ড সজীব তালুকদার, ওসি রকিবুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা সুয়াগাজী বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জনতা ফার্মেসী থেকে বিক্রয় নিষিদ্ধ ৭৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ১৭ হাজার ২'শ ৩০ টাকা জব্দ করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা বাদি হয়ে
সদর দক্ষিণ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
ইউএনও সুজন চন্দ্র রায় জানান, যৌথ অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...
ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...